Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যেই শুরু হচ্ছে আমেরিকা-ইরান বৈঠক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৮: ৪৪
হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যেই শুরু হচ্ছে আমেরিকা-ইরান বৈঠক

লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দেওয়ার দাবি করেছে ইরান। এই চরম উত্তেজনার মাঝেই সুইজারল্যান্ডে সরাসরি সংলাপে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে হরমুজ প্রণালি বন্ধের ইরানি দাবিকে নাকচ করে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ওই রুটে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

এতে বলা হয়, গত বৃহস্পতিবার আমেরিকা ও ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। তারই ধারাবাহিকতায় আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে আজ রোববার সুইজারল্যান্ডে এই নতুন দফার আলোচনা শুরু হচ্ছে।

বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন থেকে রওনা হয়েছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি পারমাণবিক ইস্যু এবং লেবানন যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতির আশা প্রকাশ করেছেন। অন্যদিকে, ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইতিমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এই আলোচনার শুরুতে উপস্থিত থাকবেন।

ইরানের সামরিক বাহিনীর অভিযোগ, ১৪ দফার সমঝোতা স্মারকের প্রথম শর্ত—লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা। ইরানের অভিযোগ, এই শর্ত বাস্তবায়ন না করে যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করেছে। তাই তারা হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার ১৭ মিলিয়নেরও বেশি ব্যারেল তেল নিয়ে ৫৫টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে এবং রুটটি সম্পূর্ণ সচল রয়েছে। প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে, যুদ্ধবিরতি ঘোষণার পরও শনিবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। হিজবুল্লাহর দাবি, ইসরায়েল মূলত লেবাননে হামলা চালিয়ে বৃহৎ মার্কিন-ইরান চুক্তিটিকে ভেস্তে দেওয়ার অপচেষ্টা করছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে লেবাননে এ পর্যন্ত ৪ হাজার জন মানুষ নিহত হয়েছেন। এই সংঘাতময় পরিস্থিতির মাঝেই আজ শুরু হওয়া দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকটির ফলাফলের দিকে তাকিয়ে আছে বিশ্ব।

বিষয়: আমেরিকাইরানলেবাননযুদ্ধইসরায়েল
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”