Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

তারেক ও মোদি বৈঠকে বসলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৪: ৫৭
তারেক ও মোদি বৈঠকে বসলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: ফেসবুক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—উভয়কেই ‘জনবান্ধব নেতা’ হিসেবে অভিহিত ঢাকা নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেছেন যে, দুই নেতার সম্ভাব্য বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধান আসবে। আজ রোববার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) শিশুদের খেলার জায়গা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ত্রিবেদী রোববার সাংবাদিকদের বলেন, “আমি তার (প্রধানমন্ত্রী তারেক রহমান) বেশ কিছু ভাষণ শুনেছি... তিনি একজন জনবান্ধব নেতা, ঠিক আমাদের প্রধানমন্ত্রীর মতোই। আমি বিশ্বাস করি, দুই শীর্ষ নেতা যখন মুখোমুখি বসেন, তখন অনেক জটিল সমস্যারই সমাধান হয়ে যায়। এ বিষয়ে আমার পূর্ণ আস্থা রয়েছে।”

ভারতীয় হাইকমিশনার আরও উল্লেখ করেন যে, দুই দেশের সাধারণ মানুষ একে অপরের সঙ্গে সংযুক্ত এবং পরিস্থিতির ইতিবাচক সমাধান আসবেই। তিনি বলেন, “আমি অত্যন্ত আশাবাদী। এখানে হতাশ হওয়ার মতো কিছু নেই। সার্বিক পরিস্থিতি ইতিবাচক রয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

হাইকমিশনার আরও জানান, বর্তমানে ভারতীয় ভিসার জন্য ব্যাপক চাহিদা রয়েছে এবং তা মেটাতে প্রতিনিয়ত আবেদন গ্রহণের ক্ষমতা বাড়ানো হচ্ছে।

এর আগে ৪ আগস্ট ভারত নিশ্চিত করে যে, বিমসটেক-এর বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই তার জন্য ভারতের একটি পৃথক দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ বলবৎ রয়েছে।

বিশ্বব্যাপী সহযোগিতা, বাণিজ্য ও টেকসই উন্নয়নকে সামনে রেখে আগামী ১২-১৩ সেপ্টেম্বর নতুন দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত।

এদিকে, ভারতের নতুন দিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও নতুন দিল্লির সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। শেখ হাসিনার ওই বক্তব্যে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিষয়: ভারতবাংলাদেশপ্রধানমন্ত্রীতারেক রহমাননরেন্দ্র মোদিহাইকমিশনার
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”