Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

দাম বাড়লেও সরবরাহ বাড়েনি জ্বালানির

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ২২: ১০
দাম বাড়লেও সরবরাহ বাড়েনি জ্বালানির

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এই সিদ্ধান্ত এরই মধ্যে কার্যকর হয়েছে। এ ছাড়া সরকারের নির্দেশনা মেনে আজ সোমবার থেকেই পাম্পগুলোকে বাড়তি তেল দেওয়ার কথা। এরপরও আজ রাজধানীর বেশিরভাগ পাম্পে আগের মতোই লম্বা লাইন দেখা গেছে যানবাহনের।

Advertisement

জ্বালানি তেলের (পেট্রোল-অকটেন-ডিজেল-কেরোসিন) দাম বাড়ানোর পর সবার আগে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। দেড় মাসের বেশি সময় ধরে তেলের জন্য লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকা ব্যক্তিগত পরিবহন ও বাইক চালকেরাও এই সিদ্ধান্তকে শর্ত সাপেক্ষে স্বাগত জানিয়েছিল। তাদের অনেকেরই প্রত্যাশা ছিল, কমে আসবে তেলের জন্য অপেক্ষার সময়।

কিন্তু, সোমবারও রাজধানীর পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইন! রমনা পেট্রোল পাম্পের সামনে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক মো. বাচ্চু। তিনি জানালেন, সকাল থেকে তেজগাঁও সাউদার্ন পেট্রোল পাম্প, আসাদগেটের সোনার বাংলা ও ট্রাস্টের সামনে সিরিয়াল দেওয়ার সুযোগ পাননি। বেলা ১১টায় রমনা পাম্পে সিরিয়াল দিয়ে বিকাল ৪টায় দুই হাজার টাকার তেল নিতে পেরেছেন তিনি।

এই পাম্পের স্বত্বাধিকারী নাজমুল হোসেন জানান, ডিপো থেকে যে বাড়তি তেল দেওয়ার কথা ছিল, তা তারা আজ পাননি। তবে যাত্রাবাড়ির একটি পেট্রোল পাম্পের ম্যানেজার ডিপো থেকে তেল বরাদ্দ কম পাওয়া নিয়ে গণমাধ্যমের কাছে কিছু জানাতে ইতস্তত বোধ করেন। তার ভাষায়, “এমনিতেই সপ্তাহে একদিন তেল পাচ্ছি, পরে কাগজে অভিযোগ করছি জানলে আর তেল নাও পেতে পারি।”

Advertisement
Advertisement
Advertisement

এ বিষয়ে পদ্মা পেট্রোলিয়ামের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সব পাম্পকে তো প্রতিদিন তেল দেওয়া হচ্ছে না। সপ্তাহের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পাম্পকে তেল দেওয়া হয়।”

সরকারের নির্দেশনা মেনে আজ থেকেই পাম্পগুলোকে বাড়তি তেল দেওয়া হচ্ছে বলেও দাবি করেন পদ্মা পেট্রোলিয়ামের ঐ কর্মকর্তা।

সব মিলিয়ে, সরবরাহ ব্যবস্থাপনার সংকটে কমছে না তেলের লাইন। এ ব্যাপারে এক পাঠাও চালক বলেন, “১৬ শতাংশ বাড়তি দাম দিয়ে তেলের সঙ্গে ভোগান্তি ফ্রি করে দিয়েছে।”

বিষয়: জ্বালানিজ্বালানি তেলপেট্রলডিজেলতেল
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”