Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, বাকি দাবিতে অনড় সিজেপি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৬: ৫৭
শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, বাকি দাবিতে অনড় সিজেপি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও আন্দোলন প্রত্যাহার করছে না ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত এই যুব সংগঠনটি নতুন করে তাদের হালনাগাদ দাবিনামা প্রকাশ করে স্পষ্ট জানিয়েছে— শিক্ষামন্ত্রী প্রধানের পদত্যাগ তাদের আন্দোলনকে থামাবে না; বাকি তিন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সিজেপির নতুন বিবৃতি অনুযায়ী, শিক্ষামন্ত্রীর পদত্যাগের মূল দাবিটি বাস্তবায়িত হলেও সরকারের কাছে তাদের তিনটি গুরুত্বপূর্ণ দাবি এখনো ঝুলে রয়েছে। দাবিগুলো হলো-

১. নিট প্রশ্ন ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান।

২. আন্দোলনরত কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি বা শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া।

Advertisement
Advertisement
Advertisement

৩. শিক্ষার্থীদের ওপর চড়াও হওয়া র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং দিল্লি পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, কেবল যন্তর মন্তর নয়, পুরো দেশের তরুণ সমাজ এখন বাকি দাবিগুলো পূরণের অপেক্ষায় রয়েছে।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠানোর পর প্রতিক্রিয়া জানিয়েছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগই প্রমাণ করে যে—যদি আপনি ভয় না পান এবং সরকারের অন্যায়ের সামনে মাথা নত না করেন, তবে যেকোনো পদত্যাগ নিশ্চিত করা সম্ভব। তাই গবেষণাগার কিংবা রাজপথ—কোথাও গণতন্ত্রকে ভয় পাওয়ার সুযোগ নেই।”

বিষয়: পদত্যাগআন্দোলনরাজনীতিভারতশিক্ষামন্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”