Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ২৩৪ মিলিমিটার বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৪: ৩৬
চট্টগ্রামে ২৪ ঘন্টায় ২৩৪ মিলিমিটার বৃষ্টিপাত

টানা চতুর্থ দিনের মতো চট্টগ্রামে ভারি বর্ষণ চলছে। বৃষ্টির কারণে বন্দর নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ বুধবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রের্কড করা হয়েছে ২৩৪ দশমিক ৯ মিলিমিটার।

Advertisement

গত রোববার থেকে এই বৃষ্টিপাত শুরু হয়েছে। আগের দিন মঙ্গলবার দিনভর টানা বৃষ্টির পর রাতের বেলা কিছু সময়ের জন্য বৃষ্টির বেগ কমে আসলেও বুধবার ভোররাত থেকে বিভিন্ন এলাকায় ভারি বর্ষণ শুরু হয়। তবে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার পরিমাণ কিছুটা কমে এসেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী চরচাকে বলেন,“বুধবার সকাল ছয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রের্কড হয়েছে ৭৬ মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এ বৃষ্টিপাত আরও কয়েকদিন চলতে পারে।”

বুধবার দুপুর পর্যন্ত বন্দরনগরীর কাপাসগোলা, কাতালগঞ্জ, জুবিলি রোড, গোয়ালপাড়া, তিনপুলের মাথা,আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, সিডিএ আবাসিক এলাকা, ষোলশহর ফরেস্ট গেট, বড় দিঘীর পাড় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

টানা বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে ঝুঁকির্পূণ জায়গা থেকে লোকজনদের সরিয়ে নিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবারেও মাইকিং অব্যাহত রয়েছে। চট্টগ্রামে ৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

এদিকে ভারি বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভ্যাসেলগুলোতে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গতকাল মঙ্গলবার দিনভর ভারি বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। দিনভর বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়ে। চট্টগ্রামের রহমান নগর ও রাঙ্গুনিয়াতে দেয়াল ও পাহাড় ধসে দুইজন নিহত হয়েছেন।

বিষয়: পতেঙ্গাবৃষ্টিআবহাওয়াচট্টগ্রামজলাবদ্ধতাচট্টগ্রাম বন্দরবৃষ্টিপাত
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”