Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রুমিন ফারহানার বাজিমাত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ০৫
রুমিন ফারহানার বাজিমাত

বিএনপির মনোনয়নে ২০১৮ সালের নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছিলেন দলটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সংসদে দাঁড়িয়ে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তার প্রতিবাদী বক্তব্যগুলো মনোযোগ কেড়েছিল সবারই। এরপর থেকেই সংসদে, টেলিভিশন টক শো কিংবা অনলাইনে রুমিন ফারহানা হয়ে ওঠেন আওয়ামী লীগ সরকারবিরোধী অন্যতম মুখ। ২০২৪–এর জুলাই গণঅভ্যুত্থানেও তিনি রেখেছিলেন ভূমিকা।

Advertisement

রুমিন ফারহানা এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ) বিএনপির মনোনায়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল থেকে তাকে মনোনয়ন না দিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে সমর্থন জানায়। এর বিপরীতে রুমিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়ে দল থেকে বহিষ্কৃতও হন। শেষ পর্যন্ত হাঁস মার্কা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে শেষ হাসি রুমিনেরই।

সংসদে যাচ্ছেন যে নারীরাWomen

নির্বাচনে রুমিন ভোট পেয়েছেন ৫০,৫৭৯। বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৩২,৫৭৯। নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ান জাতীয় পার্টির প্রার্থী, সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা। এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন, নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন।

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের ১৫১ কেন্দ্রের সবগুলোতেই জিতেছেন ‘হাঁস’ প্রতীকের রুমিন ফারহানা। এ আসনে ভোটদানের হার ছিল ৪৪ দশমিক ৮ শতাংশ।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর থেকে প্রকাশিত হতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। রাতে জানা যায় বেসরকারি ফলাফল। এখন পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে, বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০ বছর পর সরকার গঠনের পথে আছে বিএনপি।

বিষয়: বিএনপিনির্বাচনরুমিন ফারহানাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”