চরচা প্রতিবেদক

রাজধানীর রমনা থানার মিন্টো রোড এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সুমন (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর সোয়া ৪টা গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ইউসান জানান, রাত আনুমানিক ৩টার দিকে সুমন মিন্টো রোড এলাকা দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহত অবস্থায় সুমন রাস্তার পাশে পড়ে থাকলে ইউসানসহ কয়েকজন পথচারী উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনাটি রমনা-থানাকে জানানো হয়েছে।