চরচা ডেস্ক

ওজন কমালেই মিলবে অর্থ পুরস্কার! চীনের শেনজেনভিত্তিক প্রযুক্তি কোম্পানি আরাশি ভিশন তার কর্মীদের স্বাস্থ্যকর জীবনধারায় উৎসাহিত করতে ‘মিলিয়ন ইউয়ান ওয়েট লুজ চ্যালেঞ্জ’ আয়োজন করেছে।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, এবার ৯০ দিনে ২০ কেজি ওজন কমিয়ে তরুণ কর্মী শিয়ে ইয়াকি ২০ হাজার ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৪০ হাজার ৫৬৮ টাকা) জিতেছেন।
এ প্রতিযোগিতায় ৫০০ গ্রাম ওজন কমালেই দেওয়া হয় ৫০০ ইউয়ান, তবে পরে ওজন বেড়ে গেলে প্রতি ৫০০ গ্রামে ৮০০ ইউয়ান জরিমানা দিতে হবে। শিয়ে জানাn, নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাস মেনে চলেছেন।
কোম্পানিটি জানিয়েছে, চ্যালেঞ্জের মাধ্যমে কর্মীদের সুস্থতা ও প্রেরণা বাড়ানোই তাদের মূল লক্ষ্য। তারা ২০২২ সাল থেকে সাত দফায় এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।