Advertisement Banner

এবার ফেটেছে তিতাসের ভালভ, রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
এবার ফেটেছে তিতাসের ভালভ, রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ
শনিবার দুপুর ১২টা ২৪ ঘণ্টা ঢাকা ও আশপাশের এলাকায় গ্যাস স্বল্পচাপ থাকবে। ছবি: ইউএনবি

রাজধানীর মিরপুর রোডে তিতাস গ্যাসের বিতরণ পাইপের ভালভ ফেটে গেছে। এ কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

আজ শনিবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ৪ ইঞ্চি ব্যাসের ভালভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলেও জানানো হয়েছে।

এরআগে, আমিনবাজারে তুরাগ নদের তলদেশে মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামতকালে পাইপে পানি প্রবেশ করে। এতে কমে যায় গ্যাসের সরবরাহ।

সম্পর্কিত