চরচা ডেস্ক

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ভয় বা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরকার চায় নির্বাচন হোক সুষ্ঠ, অবাধ ও আনন্দমুখর পরিবেশে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আজ বুধবার সকালে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাই দায়িত্ব ঠিকভাবে পালন করলে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে। কোনো ধরনের হুমকি বা অস্থিরতা নেই।
তিনি আরও বলেন, নির্বাচনের আসল শক্তি হলো জনগণ। যদি জনগণ ভোট দিতে এগিয়ে আসে, তাহলে কেউ কোনোভাবে বাধা দিতে পারবে না। রাজনৈতিক দলগুলোরও উচিত হবে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে-ই অপরাধ করুক, সে আওয়ামী লীগ হোক বা অন্য কেউ, অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ গুজব ছড়াতে বা পরিস্থিতি অস্থির করতে পারবে না।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, কখনো কখনো পার্শ্ববর্তী দেশ গুজব ছড়ায়। সাংবাদিকরা যদি সত্য তুলে ধরেন, তাহলে মানুষ বুঝতে পারবে কোনটা মিথ্যা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হোসেন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।