চরচা প্রতিবেদক

মালদ্বীপের দিগুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় সময়ে সেহরির খাবার প্রস্তুত করার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে জানিয়েছে বাংলাদেশি হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন।
নিহতরা হলেন, মো. তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, মো. সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। এ ছাড়া দুজন বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন, মো. জামাল উদ্দিন ও মো. সাদ্দাম হোসেন। আহতদের রাজধানীর মালেতে অবস্থিত আইজিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ হাইকমিশন গভীর শোক প্রকাশ করেছে। হাইকমিশন জানিয়েছে, ঘটনাটি সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে এবং নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর গণমাধ্যমকে জানান, আগের সরকারের সময়ে নেওয়া ১ হাজার ৩০০টির অধিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে, যেগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে আন্দোলনকারীদের একটি মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাসুদ হোসাইন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বুকে সংক্রমণ ধরা পড়ে এবং অস্ত্রোপচার করতে হয়।