Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

শনিবার চবিতে ভর্তি পরীক্ষা, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ২১: ১২
শনিবার চবিতে ভর্তি পরীক্ষা, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন ভাটিয়ারী–হাটহাজারী লিংক রোড সাময়িকভাবে বন্ধ থাকায় আগামী শনিবার বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ।

প্রক্টর জানান, বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) আয়োজিত ‘ভাটিয়ারী ইন্টারন্যাশনাল ম্যারাথন’ উপলক্ষে ওই দিন ভাটিয়ারী–হাটহাজারী লিংক রোডে যান চলাচল বন্ধ থাকবে। এ কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রক্টর আরও জানান, ভর্তি পরীক্ষাকে ঘিরে ক্যাম্পাস ও আশপাশে ২২০ সদস্যের নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। এ ছাড়া পরীক্ষার্থীদের সহায়তায় ৬টি ইনফরমেশন সেন্টার, ২টি মেডিকেল ক্যাম্প ও চাকসুর উদ্যোগে ৬টি বিশ্রামাগার খোলা থাকবে।

Advertisement
Advertisement
Advertisement

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রায় ২৫ জন গোয়েন্দা সদস্য দায়িত্ব পালন করবেন। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি গাড়িও সার্বক্ষণিক টহলে থাকবে।

সড়ক ব্যবস্থাপনার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প রুটগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে ১৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬৫ জন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে। তাদের সঙ্গে রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যরাও সহযোগিতা করবে।

পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি উপ-ইউনিটের মধ্যে ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ ও ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

বিষয়: প্রক্টরচবিপরীক্ষামিলিটারিশিক্ষার্থীচাকসু নির্বাচন ২০২৫চট্টগ্রামরোভার
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”