Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

যুদ্ধের মধ্যেই আলোচনার টেবিলে আমেরিকা-চীন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৬: ৪৫
যুদ্ধের মধ্যেই আলোচনার টেবিলে আমেরিকা-চীন

ইরানের সংঘাতের মধ্যেই বিশ্ব অর্থনীতির প্রধান দুই শক্তি আমেরিকা ও চীনের শীর্ষ কর্মকর্তারা বর্তমানে প্যারিসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। এই বৈঠকের মূল লক্ষ্য হলো চলতি মাসের শেষে বেইজিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যকার সম্ভাব্য শীর্ষ সম্মেলনের একটি শক্ত ভিত্তি তৈরি করা।

Advertisement

আজ রোববার অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টেের সদর দপ্তরে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং চীনের ভাইস প্রিমিয়ার হি লিফেং এই আলোচনা শুরু করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বিগত ২০২৫ সাল জুড়ে দুই দেশের মধ্যে চরম বাণিজ্য যুদ্ধ চলেছে, যেখানে পাল্টাপাল্টি শুল্ক হার তিন অঙ্কের ঘরে পৌঁছে গিয়েছিল। অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প-শি সাক্ষাতের পর উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও, সাম্প্রতিক কিছু ঘটনা আবারও পরিস্থিতি জটিল করে তুলেছে।

গত বুধবার যুক্তরাষ্ট্র চীনের শিল্প সক্ষমতা এবং জোরপূর্বক শ্রম নিয়ে নতুন করে তদন্ত শুরু করায় স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ইরান-ইসরায়েল যুদ্ধ এবং জ্বালানি বাজারের অস্থিরতা এই আলোচনার ওপর ছায়া ফেলেছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এবং তেলের উচ্চমূল্য নিয়ে দুই দেশই উদ্বিগ্ন।

সরবরাহ বাড়াতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি সাগরে আটকে থাকা রাশিয়ান তেল বিক্রির ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছেন।

ওয়াশিংটনের ঘোষণা অনুযায়ী, ট্রাম্প আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফর করতে পারেন। তবে বেইজিং প্রথা অনুযায়ী এখনো এই তারিখ নিশ্চিত করেনি। বিশ্লেষকদের মতে, এই বছরের মধ্যে দুই নেতার আরও দুবার (নভেম্বরে এপিইসি এবং ডিসেম্বরে জি-২০ সম্মেলনে) সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনীতির ভঙ্গুর অবস্থায় এই বৈঠকটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। যদিও বিশেষজ্ঞরা বড় কোনো নাটকীয় চুক্তির আশা এখনই করছেন না, তবে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখাই এই মুহূর্তের বড় সাফল্য হতে পারে।

বিষয়: আমেরিকাইরানশি জিনপিংপ্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রচীন
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”