চরচা প্রতিবেদক

রংপুর মহানগরে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিইউর পুলিশ সুপার (মিডিয়া) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বিষয়টি জানান।
গত বুধবার রাত সোয়া ১০টার দিকে রংপুর মহানগরের কোতয়ালী থানাধীন কলেজ রোডের আলমনগর বনানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন-মো. আজম আলী ও মো. সাফায়েত হোসেন। এ সময় তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এটিইউ জানায়, জব্দ করা ফোনে একাধিক নারীর ‘অশ্লীল ছবি ও ভিডিও’ পাওয়া গেছে।
তিনি আরও জানান, অভিযুক্তরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নারী পরিচয়ে ভুক্তভোগীদের সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ভিডিও কল বা চ্যাটের মাধ্যমে গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে তা প্রকাশের হুমকি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করত।
এ ঘটনায় ঢাকার উত্তরা পশ্চিম থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার ভিত্তিতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এটিইউ।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।