Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নিউইয়র্কে বিমানবন্দরে দুর্ঘটনায় নিহত ২

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১৫: ২৮
নিউইয়র্কে বিমানবন্দরে দুর্ঘটনায় নিহত ২

আমেরিকার নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে দমকলের গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন।

Advertisement

রয়টার্স জানিয়েছে, রোববার দিবাগত রাত প্রায় ১১টা ৪০ মিনিটের দিকে এয়ার কানাডার একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে রানওয়েতে পোর্ট অথরিটির একটি এয়ারক্রাফট রেসকিউ অ্যান্ড ফায়ারফাইটিং গাড়ির সংঘর্ষ ঘটে। গাড়িটি অন্য একটি ঘটনার প্রেক্ষাপটে সেখানে অবস্থান করছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় পাইলট ও কো-পাইলট নিহত হন। এ ঘটনায় পোর্ট অথরিটি পুলিশ বিভাগের একজন সার্জেন্ট ও একজন কর্মকর্তা আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

দুর্ঘটনার সময় উড়োজাহাজটি অবতরণের শেষ পর্যায়ে ছিল এবং প্রায় ৩০ মাইল গতিতে রানওয়েতে চলছিল বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উড়োজাহাজটি ছিল বোম্বার্ডিয়ার সিআরজে-৯০০ মডেলের টুইন-জেট, যা মন্ট্রিয়াল থেকে আসছিল।

প্রাথমিক তালিকা অনুযায়ী, বিমানে ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন, তবে এ সংখ্যা নিশ্চিত করা হয়নি।

পোর্ট অথরিটির এক মুখপাত্র জানান, সংঘর্ষের পরপরই কুইক রেসপন্স কার্যক্রম চালু করা হয়। ঘটনাস্থলে পোর্ট অথরিটি পুলিশ বিভাগের সদস্যদের পাশাপাশি সংস্থাটির চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক উপস্থিত রয়েছেন।

ঘটনার পর মধ্যরাতের বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়, যাতে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও বিস্তারিত তদন্ত করা যায়। পরবর্তীতে সোমবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত লা গার্ডিয়া বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, দুর্ঘটনার তদন্তে একটি বিশেষ গো টিম পাঠানো হচ্ছে, যা সোমবারই ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।

বিষয়: নিউইয়র্কদুর্ঘটনাবিমানবন্দরনিহত
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”