Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাংলাদেশ ঋণ ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৫: ৪৫
বাংলাদেশ ঋণ ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে

ঋণের ফাঁদে পড়ার ঝুঁকি এড়াতে বাংলাদেশের রাজস্ব আয় বাড়ানো, সুশাসন প্রতিষ্ঠা এবং কাঠামোগত সমস্যাগুলো সমাধান করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো মুস্তাফিজুর রহমান।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে জানানো হয়, আজ সোমবার বাংলাদেশ প্ল্যানিং কমিশনে এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

মুস্তাফিজুর রহমান বলেন, “দেশের রাজস্ব-জিডিপি অনুপাত কমে ৭.৭ শতাংশে দাঁড়িয়েছে, যা গত বছর ছিল প্রায় ৮ শতাংশ এবং ২০১৫ সালে ছিল ১০.৯ শতাংশ।

মুস্তাফিজুর রহমান আরও বলেন, “এর মানে হলো, জনগণ যা পরিশোধ করছে এবং সরকার যা সংগ্রহ করছে, তার মধ্যে বিশাল ফারাক রয়েছে। এটা শুধু ৭.৭ শতাংশের রাজস্ব এবং জিডিপি অনুপাতের সমস্যা নয়। এটা সরাসরি দুর্নীতির দিকে ইঙ্গিত করে। আমরা কীভাবে এর সমাধান করছি?”

Advertisement
Advertisement
Advertisement

মুস্তাফিজুর রহমান আরও বলেন, “ডিজিটায়ন এবং প্রযুক্তিভিত্তিক সংস্কার অনেক ফাঁকফোকর বন্ধ করতে পারে। তবে আয়ের তথ্যের সঙ্গে ব্যয়ের তথ্যের সংযোগ বা সমন্বয় থাকা অপরিহার্য।

বাংলাদেশ ঋণ ফাঁদে পড়ার বিষয়ে মুস্তাফিজুর রহমান বলেন, “আমরা হয়ত একটা ঋণের ফাঁদে পড়তে পারি, যা দেশের জন্য একেবারেই ভালো হবে না। রাজস্ব বাজেটে আগে বেতন আর পেনশন দেওয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ খরচ হতো কৃষি আর শিক্ষায়। কিন্তু এখন দ্বিতীয় সর্বোচ্চ খরচ হচ্ছে সুদ পরিশোধে।”

সিপিডি'র ফেলো বিভিন্ন বিষয়ে অগ্রগতি নিয়ে বলেন, "যদি আমরা দুটি বিষয়কে মাপকাঠি ধরে অর্থনীতির বিশ্লেষণ করি। যেখানে জুলাই-আগস্টে অন্তর্বর্তী সরকার যে অবস্থায় দায়িত্ব নিয়েছিল এবং শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যে পরিস্থিতি হয়েছিল, তাহলে আমরা দেখব স্থিতিশীলতা এসেছে। তবে তার মূল্য দিতে হয়েছে দেশকে।”

বর্তমানে সংস্কারগুলোর সফলতা মূলত নির্ভর করবে পরবর্তী সরকারের অঙ্গীকার এবং সক্ষমতার উপর বলে জানিয়েছেন সিপিডির ফেলো।

বিষয়: বাংলাদেশজিডিপিসিপিডিরাজস্বঋণ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”