Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১০: ২৪
বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বন্যা পূর্বাভাস ও তথ্য বিনিময়ে সহযোগিতা আরও সুদৃঢ় হয়েছে। সম্প্রতি ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) সর্তকতা জারি করেছে। এই সংকটের সময় বাংলাদেশকে রিয়েল টাইম বন্যা-সংক্রান্ত তথ্য সরবরাহ করছে ভারত।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার এক সতর্কবার্তায় এফএফডব্লিউসি জানিয়েছে, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের নিম্নাঞ্চলে আগামী ২৪-৭২ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। ভারী মৌসুমি বৃষ্টিপাতের কারণে প্রধান নদ-নদীর পানির উচ্চতা বাড়তে থাকায় এ সতর্কতা জারি করা হয়।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, যৌথ নদী কমিশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় সহযোগিতা চলছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তাসহ বিভিন্ন নদীর পানির উচ্চতা, নিষ্কাশন হার, বৃষ্টিপাতের ধরন এবং পূর্বাভাসের তথ্য বাংলাদেশকে সরবরাহ করে আসছে ভারত।

Advertisement
Advertisement
Advertisement

এসব তথ্য ব্যবহার করে নদীর অবস্থা মূল্যায়ন, সময়মতো সতর্কতা জারি এবং প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে।

স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়: সংসদে জিএম সিরাজgm-siraj-bnp

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারত দ্বিপক্ষীয় সহযোগিতা কাঠামোর আওতায় বাংলাদেশকে বন্যা-সংক্রান্ত বাস্তবসম্মত তথ্য সরবরাহ অব্যাহত রেখেছে। এর মাধ্যমে বন্যা পূর্বাভাস উন্নত করতে এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলের জনগণকে আগাম সতর্ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নয়াদিল্লি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় ২০২২ সালে বাংলাদেশ ও ভারত বার্ষিক বন্যার তথ্য আদান-প্রদানের মেয়াদে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর আগে এই সময়সীমা ছিল ১ মে থেকে ১৫ অক্টোবর।

২০২৩ সালে আরও এক ধাপ এগিয়ে ভারতের পানিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তাৎক্ষণিক মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে বন্যা পূর্বাভাস শেয়ার শুরু করেন। এতে আনুষ্ঠানিক যোগাযোগের পাশাপাশি দ্রুত তথ্য আদান-প্রদান সম্ভব হচ্ছে এবং বিলম্ব অনেকাংশে কমেছে বলে মত সংশ্লিষ্টদের।

এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও আসামসহ সীমান্তবর্তী রাজ্যগুলোর আবহাওয়া বিভাগও (আইএমডি) আবহাওয়া ও বন্যা পূর্বাভাস দেয়। এসব তথ্য উজানের অবস্থা বোঝার পাশাপাশি জরুরি প্রস্তুতি ও সাড়াদানে সহায়ক ভূমিকা রাখছে।

বিষয়: বাংলাদেশনয়াদিল্লিবন্যার খবরঢাকাবৈদেশিক সম্পর্কপূর্বাভাসভারতবৃষ্টিপাত
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”