Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

গণতন্ত্র ধারাবাহিক চর্চার বিষয়: জিল্লুর রহমান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৭: ৪৮
গণতন্ত্র ধারাবাহিক চর্চার বিষয়: জিল্লুর রহমান

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) সভাপতি জিল্লুর রহমান বলেছেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। গণতান্ত্রিক পুনর্গঠন এবং গণতন্ত্র মূলত একটি সামগ্রিক সংস্কৃতি ও ধারাবাহিক চর্চার বিষয়।”

Advertisement

আজ শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত “সংস্কার কোথায় দাঁড়িয়ে? অগ্রগতি, বাধা ও করণীয়” শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

সংলাপে বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, “৮৪টি বিষয়ের মধ্যে ১৬টিতে ‘নোট অব ডিসেন্ট’ ছিল, তবে সবগুলোই বিএনপির দেওয়া নয়। বিভিন্ন কমিশনের প্রস্তাবগুলো এমনভাবে করা হয়েছিল, যাতে বিএনপিকে হাত পা বেঁধে সাঁতার কাটতে দেওয়া হয়েছে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, “জুলাইয়ের পর মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে মৌলিক ও কাঠামোগত সংস্কার প্রয়োজন।”

Advertisement
Advertisement
Advertisement

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জুলাই আন্দোলনের পর সংস্কারের একটি বড় সুযোগ তৈরি হলেও পরবর্তীতে রাজনৈতিক স্বার্থের কারণে সেই ঐকমত্য দুর্বল হয়ে পড়ে।”

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি messi

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, “ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ রোধে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ নিয়োগে কার্যকর ভূমিকা ও সংসদের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে। নারীদের দৃশ্যমান অংশগ্রহণের পাশাপাশি প্রকৃত অংশীদারত্ব নিশ্চিত করা, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং স্থানীয় সরকারকে প্রশাসনিক হস্তক্ষেপ থেকে সুরক্ষিত করাও জরুরি।”

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার বলেন, “জুলাইয়ের সংস্কারকে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না। এমন নীতি গ্রহণ করা উচিত নয়, যাতে সাধারণ মানুষ ও শ্রমজীবীদের স্বার্থ উপেক্ষিত হয়।”

চরচা সম্পাদক সোহরাব হাসান বলেন, “মৌলিক অধিকার ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র নিশ্চিত করতে রাজনৈতিক সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে নিতে হবে। স্থানীয় সরকার ও নারীর অংশগ্রহণ বাড়ানো এবং পুরুষতান্ত্রিক রাজনৈতিক কাঠামো থেকে বেরিয়ে আসা জরুরি।”

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য লামিয়া ইসলাম বলেন, “বাংলাদেশের সংকটের সময়ে নারীরা সবসময় সামনের সারিতে থেকেছেন, তাই নীতিনির্ধারণেও তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “গণভোট ও সংস্কার নিয়ে নির্বাচন পূর্ব ও পরবর্তী অবস্থানের বৈপরীত্য জনগণকে হতাশ করতে পারে।”

জিল্লুর রহমানের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য রাখেন- বিএনপির সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক (জাসদ) নাজমুল হক প্রধান প্রমুখ।

বিষয়: বিএনপিজাসদগণতন্ত্ররাজধানীসংস্কার
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”