Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইরানকে কখনো পরমাণু অস্ত্র বানাতে দেব না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৯: ৪৭
ইরানকে কখনো পরমাণু অস্ত্র বানাতে দেব না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে মুখ খুললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এই অভিযানের লক্ষ্য সুনির্দিষ্ট এবং এটি ইরাক যুদ্ধের মতো কোনো ‘অন্তহীন যুদ্ধ’ নয়।

Advertisement

আজ সোমবার এক ব্রিফিংয়ে হেগসেথ জানান, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও নৌবাহিনী ধ্বংস করা এবং তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

হেগসেথ বলেন, “এটি ইরাক নয়। এই যুদ্ধ অন্তহীনও নয়।” তিনি জোর দিয়ে বলেন যে, ওয়াশিংটন কেবল সেসব লক্ষ্যবস্তুতেই আঘাত করছে যা আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি।

যদিও প্রতিরক্ষামন্ত্রী একে সরাসরি ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তনের যুদ্ধ বলতে নারাজ। তবে তিনি মন্তব্য করেন, “এই যুদ্ধের ফলে ইরানের শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে এবং এর ফলে বিশ্ব এখন আগের চেয়ে নিরাপদ।”

Advertisement
Advertisement
Advertisement

প্রতিরক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, ইরান তাদের প্রচলিত সামরিক শক্তিকে মূলত পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার ‘ঢাল’ হিসেবে ব্যবহার করছে।

২০১৫ সালে ওবামা প্রশাসনের আমলে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির তীব্র সমালোচনা করে একে একটি ‘ব্যর্থ চুক্তি’ হিসেবে অভিহিত করেন হেগসেথ।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর মতে, বর্তমানে পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্যবস্তু হলো, ইরানি ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, নৌ-সম্পদ ও অবকাঠামো, অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনা।

বিষয়: আমেরিকাইরানসামরিক বাহিনীক্ষেপণাস্ত্রযুদ্ধ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”