চরচা প্রতিবেদক

রাজধানীর রমনার ডিবি কার্যালয়ের পাশের একটি ক্রসিংয়ে কাভার্ডভ্যান চাপায় আব্দুল বারী (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আব্দুল বারীকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, ডিবি কার্যালয়ের পাশের ক্রসিংয়ে একটি মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয় কাভার্ডভ্যান এতে মোটরসাইকেল চালক আব্দুল বারী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর কভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও পুলিশ যানবাহনটিকে জব্দ করেছে।
আবু হানিফ আরও জানান, আহত অবস্থায় আব্দুল বারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় জানা যায়। তার বাড়ি নোয়াখালী জেলার সদর থানার মহব্বতপুর গ্রামে। তিনি ওই এলাকার নুরুল হকের ছেলে।
এসআই আবু হানিফ বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট থানায় বার্তা পাঠানো হয়েছে। এছাড়া পলাতক কাভার্ডভ্যান চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর গণমাধ্যমকে জানান, আগের সরকারের সময়ে নেওয়া ১ হাজার ৩০০টির অধিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে, যেগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে।