চরচা প্রতিবেদক

রাজধানীর মিরপুরের পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে মো. হোসেন দীপু নামের এক মুদি ব্যবসায়ী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মিরপুর ১২-এর ই ব্লকের ৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, মোটরসাইকেলযোগে আসা তিন মুখোশধারী ছিনতাইকারী তার পথরোধ করে বাম পায়ে গুলি করে এবং তার কাছে থাকা ১৭ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যবসায়ী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।