Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সাংবাদিকদের নিরাপত্তায় কিউআরএসের উদ্বেগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৫: ৩২
সাংবাদিকদের নিরাপত্তায় কিউআরএসের উদ্বেগ

সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে সাংবাদিকদের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের ৩৪টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় শারীরিক হামলা, ভয়ভীতি, আইনি হয়রানি, তথ্য সংগ্রহে বাধা এবং ডিজিটাল নিরাপত্তাহীনতার বিষয় উঠে এসেছে।

Advertisement

কিউআরএসের বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হামলা ও প্রশাসনিক চাপের ঘটনা বাড়ছে। বগুড়ায় সাংবাদিক শুভ কুন্ডু, সঞ্জীব কুমার ও সাজ্জাদ হোসেন পল্লবকে রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে। রংপুরে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। লক্ষ্মীপুরে সাংবাদিক তারেক মাহমুদ গণপিটুনির শিকার হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

এছাড়া চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের চিত্র ধারণ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা ও সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ উঠে। কুমিল্লায় সাংবাদিকদের তথ্যচিত্র মুছে ফেলতে বাধ্য করার ঘটনাকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছে কিউআরএস।

বিবৃতিতে আরও বলা হয়, অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রেও ঝুঁকি বাড়ছে। দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন সাংবাদিক হুমকি ও হামলার মুখে পড়ছেন। একইসঙ্গে নির্বাচন কমিশনের তথ্য ফাঁসের ঘটনায় বহু সাংবাদিকের ব্যক্তিগত তথ্য প্রকাশ হওয়ায় ডিজিটাল নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

কিউআরএস সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত হামলার নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সাংবাদিকদের অধিকার রক্ষায় সংবেদনশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

কিউআরএস টিমের সদস্যরা হলেন–চরচার সম্পাদক সোহরাব হাসান, সাংবাদিক আজিজুল পারভেজ, আফরোজা সোমা, মিডিয়া এন্ড জেন্ডার গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি সারাবান তহুরাসহ আরও অনেকে।

বিষয়: ডিজিটাল নিরাপত্তা আইনহামলানিরাপত্তাসাংবাদিকস্বাধীনতা
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”