চরচা প্রতিবেদক

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাকিবুল হাসান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ শনিবার দুপুর দুইটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাকিবুলের গ্রামের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার নঠাইগাড়ি গ্রামে। বর্তমানে পরিবারের সঙ্গে পল্টনের শান্তিবাগ এলাকায় থাকতো।
সাকিবুলের বাবা আব্দুল করিম জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে রাজারবাগ পুলিশ লাইনের পুকুরে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে যায়। পরে আশপাশের লোকজন ও সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে আন্দোলনকারীদের একটি মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাসুদ হোসাইন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বুকে সংক্রমণ ধরা পড়ে এবং অস্ত্রোপচার করতে হয়।