চরচা ডেস্ক

এএফসি অনূর্ধ্ব–২৩ এশিয়ান কাপ বাছাইয়ে শেষটাকে রাঙালো বাংলাদেশ। মঙ্গলবার ভিয়েতনামে গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে এসেছে ৪–১ গোলের জয়। ৭০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা ম্যাচে বাংলাদেশ ঝড় বইয়ে দেয় এর পরপরই। ৭০ থেকে ৮২ মিনিটের মধ্যে আদায় করে নেয় চার–চারটি গোল। ইতালির সিরি ‘৪’ এ খেলা ফাহমিদুল ইসলাম গোলের খাতা খোলেন। বাকি তিনটি গোল আল আমিন, মহসিন ও অধিনায়ক শেখ মোরছালিনের।
গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ছিল স্বাগতিক ভিয়েতনাম ও ইয়েমেন। ভিয়েতনামের বিপক্ষে ২–০ গোলে হারের পর ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশ হেরেছে শেষ মুহূর্তের গোলে।
গত দুটি অনূর্ধ্ব–২৩ বাছাইপর্বে একটা ম্যাচও জেতেনি বাংলাদেশ। এবার দল সম্ভাবনাময় হলেও প্রথম দুই ম্যাচের হার ছিল হতাশার। শেষ পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতে কিছুটা স্বস্তি নিয়েই দেশে ফিরছে

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।