চরচা ডেস্ক

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে মাদুরো প্রশাসন।
স্থানীয় সময় শনিবার ভোরের দিকে রাজধানী কারাকাসে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই হামলার বিষয়টি স্বীকার করল ওয়াশিংটন।
আমেরিকান সংবাদমাধ্যম সিবিএসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলা সরকার এক আনুষ্ঠানিক বিবৃতিতে অভিযোগ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির বেশ কয়েকটি রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তারা এই হামলাকে সরাসরি ‘সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যে এই হামলা চালানো হয়েছে।
হামলার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
এর আগে, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রাজধানীতে শনিবার অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে আকাশে অল্প উচ্চতায় উড়োজাহাজ উড়তে দেখা গেছে।
গত সেপ্টেম্বর মাস থেকে ভেনেজুয়েলা ও কলম্বিয়া উপকূলে ‘মাদকবিরোধী অভিযানের’ নামে যুক্তরাষ্ট্র অন্তত ২৬টি সামরিক হামলা চালিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ ও গার্ডিয়ানের তথ্যমতে, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১০০ জন নিহত হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প মাদক পাচার বন্ধে এই অঞ্চলে স্থল হামলার হুমকি দিয়ে আসছিলেন। তিনি বলেছিলেন, এসব অভিযান শিগগিরই শুরু হবে।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।