পূজা উদযাপন পরিষদের অভিযোগ
চরচা প্রতিবেদক

শুধু শারদীয় দুর্গাপূজা নয়, সারা বছরজুড়েই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা । আজ শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, একদিকে সরকার পূজা উদযাপনের নানা উদ্যোগের কথা বলছে, অন্যদিকে দেশের বিভিন্ন এলাকায় প্রতিমা ও মন্দির ভাংচুরের ঘটনা ঘটছে।
তিনি বলেন, কুষ্টিয়া, ঝিনাইদহ, পঞ্চগড়, নাটোরসহ ১৩ জেলায় দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই প্রতিমা ভাংচুরের খবর এসেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম বিষয়ক উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠক হয়েছে। সেখানে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে দুর্গাপূজার অষ্টমী থেকে দশমী পর্যন্ত তিন দিনের সরকারি ছুটি ঘোষণাসহ সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় আট দফা দাবি তুলে ধরা হয়।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।