হিন্দু সম্প্রদায়

বরিশালে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
মহালয়ার মধ্য দিয়ে আগামীকাল শনিবার শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ উৎসবকে ঘিরে বরিশাল জেলা ও মহানগরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা নির্মাণ, রং-তুলির কাজ, মণ্ডপ সাজসজ্জা, আলোকসজ্জা ও তোরণ নির্মাণে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পী

হিন্দু-মুসলমান সবাই কি ভারতে একই আইন মেনে চলতে বাধ্য হবে?
উত্তরাখণ্ডই স্বাধীন ভারতের প্রথম রাজ্য, যেখানে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বা অভিন্ন দেওয়ানি আইন চালু হয়েছে। এই আইনের উদ্দেশ্য হলো ধর্মভেদে আলাদা ব্যক্তিগত আইন বাদ দিয়ে সবার জন্য একই আইন চালু করা। এর আওতায় বিয়ে, তালাক, উত্তরাধিকার ও দত্তক নেওয়ার মতো বিষয় থাকবে।

নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, শান্তির আহ্বান প্রধানমন্ত্রীর
নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

‘জঙ্গি হামলার’ পরিকল্পনা ভেস্তে গেল কপাল জোরে
গত ১৬ জুলাই স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হওয়া রথযাত্রা ঘিরে একাধিক জঙ্গি হামলা হুমকির বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। এরই ধারাবাহিকতায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিট রাজধানীজুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল। এ দিন যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে রথের সমাপনী উল্টোরথের আয়োজনে মিলল আইইডি।

উল্টো রথের মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা
সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয়। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব।

বাগেরহাটের প্রায় ৪০০ বছরের প্রাচীন রথমেলায় দর্শনার্থীদের ঢল
আয়োজকেরা জানান, আগের বছরের তুলনায় এবার আরও বড় পরিসরে মেলার আয়োজন করা হয়েছে এবং প্রতিদিন হাজারো মানুষ এতে অংশ নিচ্ছেন।

ঢাকায় বর্ণাঢ্য রথযাত্রা, ভক্তদের ঢল
প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা বিশ্বাস করেন রথের দড়ি টানলে অসীম পুণ্য লাভ হয়।

সনাতনীদের রথযাত্রা সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছে: ভূমি প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “তিনশ বছরের প্রাচীন এই কেন্দ্রীয় রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।”

চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিতে কাজ করছে সরকার: শ্রমমন্ত্রী
চা শ্রমিকদের মজুরি কাঠামো তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, “শ্রমিকরা দুই ধরনের সুবিধা পেয়ে থাকেন। একদিকে সাপ্তাহিকভিত্তিতে নগদ মজুরি, অন্যদিকে বাগান থেকে বাসস্থান, রেশন ও চিকিৎসা সুবিধা। এছাড়া পরিবারের কোনো সদস্য কাজ ছেড়ে দিলে বা অসুস্থ হয়ে পড়লে পরিবারের অন্য কোনো সদস্যকে একই প্রতিষ্ঠানে চাকরি

সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করা হবে: কেসিসি প্রশাসক
নগরীর প্রতিটি মন্দিরের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে জানিয়ে কেসিসি প্রশাসক বলেন, “দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই সবার লক্ষ্য হওয়া উচিৎ। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সন্তানদের শিক্ষা, কর্মসংস্থান এবং নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে।”

মৃত্যুর পর যেখানে নেই ধর্মের সীমারেখা
মৃত্যুর পর হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধ নির্বিশেষে সবাইকে একই জায়গায় সৎকার বা সমাধিস্থ করা হয়। বাংলাদেশের একটি স্থানে এই বিরল ঘটনা ঘটে। একই জায়গায়, মুসলমান ও খ্রিস্টানদের সমাধিস্থ, হিন্দুদের দাহ এবং বৌদ্ধদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

সাম্প্রদায়িকতার বলি ঢাকেশ্বরীর বিগ্রহ!
কিন্তু ঢাকার মন্দিরে এখন যে প্রতিমাটি রয়েছে, সেটি তৈরি করা হয়েছিল ১৯৯১ সালে। এটি আসলে রেপ্লিকা বা প্রতিরূপ। সবচেয়ে প্রাচীন দেবী মূর্তিটি নিরাপত্তার জন্য ১৯৪৭ সালে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। আর এখন যে রেপ্লিকাটি ঢাকেশ্বরী মন্দিরে রয়েছে, সেটিও প্রথম রেপ্লিকা নয়।

‘ইসলামী নাম’ বদলে কেন হিন্দু-শিখ নাম রাখছে পাকিস্তান?
পাকিস্তানে হঠাৎ করে নাম পরিবর্তনের হিড়িক কেন? লাহোরের বুক থেকে মুছে ফেলা হচ্ছে ‘ইসলামী নাম’। এর বদলে ফিরিয়ে আনা হচ্ছে পুরনো হিন্দু, শিখ, জৈন এবং ব্রিটিশ আমলের নাম। কিন্তু হঠাৎ কেন এই ঐতিহাসিক ‘ইউ-টার্ন’? এর পেছনে কি শুধুই ইতিহাস রক্ষা, নাকি লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ?

পশ্চিমবঙ্গ: বিজেপির জয় যে ইঙ্গিত দিচ্ছে
হিন্দু ভোট সুসংহত করে এবং বিরোধী ভোটের বিভাজনকে কাজে লাগিয়ে বিজেপি পূর্ব ভারতের এই শেষ বড় দুর্গ জয় করতে সক্ষম হয়েছে। গত ১৫ বছর ধরে যে শাসনব্যবস্থা বাংলাকে নিয়ন্ত্রণ করেছে, তার এই নাটকীয় পতন ভারতের জাতীয় রাজনীতিতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

আসামের ভোটে ‘বাংলাদেশি উচ্ছেদ’ই বিজেপির মূল স্লোগান
সামনেই অসমিয়াদের প্রাণের উৎসব রঙালি বিহু। ভোটের উত্তাপেও চলছে বিহুর প্রস্তুতি। কিন্তু এবারের বিহুতে থাকবেন না তাদের প্রাণপ্রিয় শিল্পী। তাই শোকের ছায়া সর্বত্র। সেই শোকই জন্ম দিচ্ছে ক্ষোভের।

ঢাকা-দিল্লির সম্পর্ক বিশ্লেষণে ভারতের সাবেক এমপি
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক ইস্যুতে বাংলাদেশ–ভারত সম্পর্কে নজিরবিহীন টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি, কূটনৈতিক ভাষ্য—এমনকি ক্রিকেট মাঠ পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই অবনতি।

ঢাকা-দিল্লির সম্পর্কে হঠাৎ কেন শত্রুতা? বিশ্লেষণ করেছেন ভারতের সাবেক এক এমপি
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক ইস্যুতে বাংলাদেশ–ভারত সম্পর্কে নজিরবিহীন টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি, কূটনৈতিক ভাষ্য—এমনকি ক্রিকেট মাঠ পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই অবনতি।

নির্বাচন এলেই আতঙ্ক বাড়ে ‘তাদের’, এবার কী কাটবে?
বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের সময়গুলোতে দেশজুড়ে সাম্প্রদায়িক ও রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পেতে দেখা যায়। তীব্র রাজনৈতিক প্রতিযোগিতা এবং সামাজিক উত্তেজনার মধ্যে ধর্মীয় সংখ্যালঘুরাই ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি।

‘এই অঞ্চলে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ হয়ে একসাথে ছিলাম’
বিভিন্ন বিষয় নিয়ে চরচা সম্পাদক সোহরাব হাসানের মুখোমুখি হয়েছেন ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, জয় শাহ কী করবেন?
ভারতে ক্ষমতাসীন বিজেপির অন্যতম শীর্ষ নেতার পুত্র হিসেবেই ক্রিকেট প্রশাসনে এসেছেন জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে কাজ করে তিনি আইসিসির চেয়ারম্যান হয়েছেন। মোস্তাফিজ-ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যেতে অনড় বাংলাদেশ। এটি এখন বাংলাদেশের জাতীয় মর্যাদার বিষয়। জয় শাহ এখন কী সিদ্ধান্ত নেবেন?



