Advertisement Banner

সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
মির্জা আব্বাস। ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতির উপদেষ্টা এবং ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আগামীকাল রোববার বেলা ১২টার দিকে মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবে এয়ার অ্যাম্বুলেন্সটি।

এর আগে ওইদিন সকাল ৯টায় এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের চিকিৎসা বোর্ডের সদস্য অধ্যাপক মো. শাহাবুদ্দিন তালুকদার।

শাহাবুদ্দিন তালুকদার জানান, মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল দুটি অস্ত্রোপচারের পর তিনি এখন ভালো আছেন। তবে সংক্রমণ ঝুঁকি এড়াতে তার উন্নত চিকিৎসার প্রয়োজন। এজন্য তাকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

ডা. শাহাবুদ্দিন আরও বলেন, "আমাদের জরুরি দুটি সার্জারি লাইফ সেভার হিসেবে কাজ করেছে। তিনি এখন শঙ্কামুক্ত।"

গত বুধবার সন্ধ্যায় মস্তিষ্কে রক্তচলাচলে বাধা সৃষ্টি হওয়ার কারণে স্ট্রোক করেন বিএনপির এই সিনিয়র নেতা। এদিন রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিউরো মেডিসিনি বিভাগে ভর্তি করা হয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে। সিটিস্ক্যান রিপোর্ট আসার পরে তাৎক্ষণিকভাবে তার মস্তিষ্কে দুটি সফল অস্ত্রোপচার করে নিউরো সার্জারি বিভাগ। এর একদিন পর ঝুঁকিমুক্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের ন্যশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে।

সম্পর্কিত