Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ: জাতীয় গ্রিডে আসতে পারে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৯: ৩০
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ: জাতীয় গ্রিডে আসতে পারে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস
আজ বুধবার থেকে পূর্ণমাত্রায় গ্যাসকূপ খনন কার্যক্রম শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারাগাঁও গ্রামে নতুন গ্যাসকূপের খনন শুরু হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করা হয় এবং বুধবার থেকে পূর্ণমাত্রায় খনন কার্যক্রম শুরু হয়েছে।

Advertisement

ভূগর্ভের ১ হাজার ৩৬১ মিটার এবং ১ হাজার ৪৫০ মিটার গভীরতায় গ্যাসের দুটি সম্ভাবনাময় স্তর চিহ্নিত করা হয়েছে বলে জানায় বাপেক্স। কূপটি মোট ১ হাজার ৫৫০ মিটার পর্যন্ত খনন করার প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

খননকাজের অগ্রগতি ও কার্যকারিতা সম্পর্কে সুন্দলপুর-৪ প্রকল্পের ড্রিলিং ইন-চার্জ জাকির হোসেন খান জানান, টানা ৪৫ দিন ধরে মূল খননকাজ পরিচালনা করা হবে। এর পরবর্তী ১৫ দিনে ‘ড্রিল স্টেম টেস্ট’ (ডিএসটি) পরীক্ষা সম্পন্ন করে কূপটিতে প্রাকৃতিক গ্যাসের প্রকৃত মজুত ও প্রাপ্যতা নিশ্চিত হওয়া যাবে।

নোয়াখালী অঞ্চলে বাপেক্সের অধীনে সুন্দলপুর-১, সুন্দলপুর-২ এবং সুন্দলপুর-৩ নামে আরও তিনটি কূপ খনন করা হয়েছিল। এর মধ্যে কারিগরি কারণে সুন্দলপুর-১ ও সুন্দলপুর-৩ কূপ থেকে সাময়িকভাবে উৎপাদন বন্ধ থাকলেও সুন্দলপুর-২ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ বজায় রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

উল্লেখ্য, সম্প্রতি কক্সবাজারে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে দেশের সামগ্রিক জ্বালানি ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে গত এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট দেখা দেয়। সার্বিক জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থার পুনরুদ্ধারে নোয়াখালীর এই নতুন কূপ খনন উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে

বিষয়: এলপি গ্যাসবাপেক্সগ্যাসনোয়াখালী
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”