Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রাজনৈতিক দলগুলোকে মানবাধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান অ্যামনেস্টির

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৪: ৪০
রাজনৈতিক দলগুলোকে মানবাধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান অ্যামনেস্টির

নির্বাচনের আগে, চলাকালীন এবং পরবর্তী সময়ে মানবাধিকার রক্ষা ও উন্নয়নকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল শুক্রবার অ্যামনেস্টির ‘হিউম্যান রাইটস প্রায়োরিটিজ অ্যাহেড অব ন্যাশনাল ইলেকশন’ শীর্ষক ১০ পৃষ্ঠার প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) সংশোধনের উদ্যোগ নিলেও এর অপব্যবহার পুরোপুরি থামেনি। উদাহরণ হিসেবে ২০২৫ সালের মার্চ মাসে মানবাধিকার কর্মী ও লেখক নাহিদ হাসান নলেজের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা এবং এপ্রিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে মন্তব্যের জেরে এক ইমামকে গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করা হয়েছে। সংস্থাটি নতুন সাইবার নিরাপত্তা অধ্যাদেশ (সিএসও)-এর অস্পষ্ট ধারাগুলো সংশোধনের দাবি জানিয়েছে।

সাংবাদিক ও গণমাধ্যমের নিরাপত্তা নিয়ে অ্যামনেস্টি জানায়, অনেক ক্ষেত্রে ভিন্নমতাবলম্বী বা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের অনুসারী সাংবাদিকদের লক্ষ্য করে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করা হচ্ছে। এছাড়া গত বছরের ডিসেম্বরে বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলেছে, একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য।

সাংবাদিক আনিস আলমগীরকে অবশ্যই মুক্তি দিতে হবে: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালamnesty-international

এছাড়া, প্রতিবেদনে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

রাজনৈতিক দলগুলোর প্রতি সুপারিশসমূহ: রাজনৈতিক দলগুলো যদি ক্ষমতায় আসে, তবে তাদের প্রতি অ্যামনেস্টির প্রধান সুপারিশগুলো হলো-

  • সাইবার নিরাপত্তা অধ্যাদেশ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সংশোধন করা।
  • সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর দমনমূলক আইনের অপব্যবহার বন্ধ করা।
  • বিগত সহিংসতাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা।
  • মৃত্যুদণ্ড রহিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

সংস্থাটি জানিয়েছে, এই বিষয়গুলো কোনো নির্দিষ্ট ক্রমানুসারে নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী প্রতিটি সরকারের জন্য সমান গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে পালন করা উচিত।

বিষয়: বাংলাদেশের রাজনীতিমানবাধিকাররাজনৈতিক দলভোটঅ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”