চরচা প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেন সময়সূচি ঘোষণা করেছে। আগামীকাল রোববার থেকে ব্যাংক লেনদেন হবে বিকাল ৩টা পর্যন্ত।
আজ শনিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশে ৫ এপ্রিল থেকে ব্যাংকগুলো সপ্তাহের পাঁচ দিন অর্থাৎ রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালনা করবে। আর লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার ব্যাংকগুলো সাপ্তাহিক ছুটিতে থাকবে।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্টের পরিচালক মো. আবদুল মান্নান জানান, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার অধীনে এই নির্দেশনা জারি করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে আন্দোলনকারীদের একটি মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাসুদ হোসাইন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বুকে সংক্রমণ ধরা পড়ে এবং অস্ত্রোপচার করতে হয়।