Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আফগানিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির টেস্ট দল বাংলাদেশের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩০
আফগানিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির টেস্ট দল বাংলাদেশের

সামনে ব্যস্ত সূচি। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০ দিনের মধ্যে খেলতে হবে চারটি টেস্ট। তবুও আফগানিস্তানের বিপক্ষে প্রায় সেরা দলই বেছে নিয়েছেন নির্বাচকেরা। আগামী অক্টোবরে এক ম্যাচের টেস্ট দলে বিশ্রাম পেয়েছেন কেবল পেসার তাসকিন আহমেদই।

Advertisement

গত জুনে জিম্বাবুয়ে সফরে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে থাকা নাহিদ নেই টেস্ট সিরিজেও। সম্প্রতি অনুশীলনে ফিরলেও তিনি এখনো সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

Advertisement
Advertisement
Advertisement

এছাড়া, বিশ্রাম পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। সেই সিরিজে দলে থাকা পেসার ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম আছেন স্কোয়াডে। আরও আছেন হাসান মাহমুদ এবং খালেদ আহমেদও।

বড় চমক জাকের আলির ফেরা। অনেকটা সময় ধরেই তিন ফরম্যাটে দলের বাইরে থাকা এই উইকেটকিপার-ব্যাটসম্যান অস্ট্রেলিয়া সিরিজে শুরুতে ডাক পেলেও পরে বাদ পড়েন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে অভিষিক্ত তাওহীদ হৃদয় এক সিরিজ পর আবার ফিরেছেন। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের ইনিংস খেলার পুরস্কার পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট আগামী ৯ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। স্কোয়াডে না থাকলেও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকবেন নাঈম হাসান, মুশফিক হাসান এবং অভিষেকের অপেক্ষায় থাকা ইকবাল হোসেন ইমন।

বাংলাদেশ দল

নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম।

বিষয়: খেলাটেস্ট সিরিজটেস্ট ক্রিকেটআফগানিস্তানবাংলাদেশ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”