Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলা, নিহত ৪

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১২: ১৮
ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলা, নিহত ৪

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এক শিশুর জন্মদিনের পার্টিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন নিহত এবং আরও অন্তত দশজন আহত হয়েছেন।

Advertisement

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে ক্যালিফোর্নিয়ার স্টকটনে লুসাইল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকে থরন্টন রোডের কাছে একটি ব্যাংকোয়েট হলে এ ঘটনা ঘটে।

সান জোয়াকিন কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, “এ ঘটনায় তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত খুবই সামান্য তথ্য সংগ্রহ করা গেছে।”

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তদন্ত দল সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখছেন। তবে প্রাথমিকভাবে এটিকে উদ্দেশ্যমূলক হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্করা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কোনো সন্দেহভাজনেরও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

স্টকটনের ভাইস মেয়র জেসন লি এ ঘটনাকে ‘একটি ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন।

ফেসবুকে তিনি লিখেছেন, “আজ রাতে আমার হৃদয় এমন ভারী হয়ে আছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলার খবর স্টকটনের ভাইস মেয়র হিসেবে এবং এখানে বেড়ে ওঠা একজন মানুষ হিসেবে আমাকে বিধ্বস্ত ও ক্ষুব্ধ করেছে।”

লি আরও লিখেছেন, “হতাহত পরিবার, ঘটনার প্রত্যক্ষদর্শী শিশু ও আমাদের শহরের প্রতিটি মানুষের প্রতি আমি আন্তরিক সহমর্মিতা ও প্রার্থনা জানাচ্ছি। ঈশ্বর, দয়া করে আমাদের সম্প্রদায়কে শক্তি দিন। আমরা এর যোগ্য নই এবং এটিকে আমাদের নিয়তি হিসেবে কখনো মেনে নেব না।”

বিষয়: নিহতহামলাযুক্তরাষ্ট্রশিশুবন্দুক হামলা
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”