Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

১৪৭৮ উইকেট নেওয়া বোলিং আক্রমণের সামনে বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৪: ৪৬
১৪৭৮ উইকেট নেওয়া বোলিং আক্রমণের সামনে বাংলাদেশ

বাংলাদেশ সিরিজের জন্য পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বড় তারকাদের সবাইকেই রাখা হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে। চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড এবং অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। তারকা পেসার মিচেল স্টার্কও আছেন দলে।

Advertisement

জিম্বাবুয়ে সফর শেষ না হতেই বাংলাদেশ দলের সামনে অপেক্ষা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অগ্নিপরীক্ষার। আগস্টের সেই সিরিজের জন্য তুলনামূলক ছোট স্কোয়াডই সাজিয়েছে অস্ট্রেলিয়া, যা মোট ১৩ সদস্যের।

ফলে এটা প্রায় নিশ্চিত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষা না বিশ্রাম নীতির দিকে যাবে না স্বাগতিকরা। তাই কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের একাদশে থাকার সম্ভাবনাই প্রবল। আর সেটা হলে বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের সামনেই পড়তে যাচ্ছে নাজমুল হোসেনের দল। আর তাদের সঙ্গে থাকবেন লায়নও। এই চারজন সম্মিলিতভাবে টেস্টে নিয়েছে ১ হাজার ৪৭৮ উইকেট।

বলার অপেক্ষা রাখে না, ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলবে অস্ট্রেলিয়ার এই বোলিংআপ। আরও বিশেষ করে জিম্বাবুয়ে সফরের পর, যেখানে একমাত্র টেস্টে মাত্র আড়াই দিনে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার আরও কঠিন কন্ডিশনে তাই কেমন করেন নাজমুল-লিটনরা, তাই হবে দেখার বিষয়।

Advertisement
Advertisement
Advertisement

উসমান খাজার অবসরে যাওয়ায় বাংলাদেশ সিরিজ দিয়ে পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে নতুন কাউকে খেলাতে হবে অস্ট্রেলিয়াকে। তবে ধারণা করা হচ্ছে, বিশেষজ্ঞ ব্যাটসম্যান না খেলিয়ে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনই খেলবেন এই পজিশনে। আর সাতে থাকবেন আরেক অলরাউন্ডার বিউ ওয়েবস্টার।

আগামী ১৩ থেকে ১৭ আগস্টে ডারউইনে হবে প্রথম টেস্ট। আর ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ, যা শুরু ২২ আগস্ট।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, জশ ইংলিস।

বিষয়: টেস্ট সিরিজবাংলাদেশঅস্ট্রেলিয়া ক্রিকেটটেস্ট ক্রিকেটটেস্ট চ্যাম্পিয়নশিপ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”