Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

হরমুজকে ‘নিজ ভূখণ্ড’ দাবি করে ট্রাম্পের নতুন মানচিত্র প্রকাশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১০: ০০
হরমুজকে ‘নিজ ভূখণ্ড’ দাবি করে ট্রাম্পের নতুন মানচিত্র প্রকাশ
ট্রাম্পের পোস্ট করা মানচিত্র। ছবি: এক্স

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখন্ড হিসেবে দাবি করে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এই মানচিত্র প্রকাশ করেন তিনি।

Advertisement

এর মাধ্যমে নৌপথটি যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার দাবিতে ট্রাম্প আরও জোরালো অবস্থান নিয়েছেন বলে মনে করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এ খবর জানিয়েছে।

ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে হরমুজ প্রণালির ওপর বৃত্ত এঁকে তার ওপরে লেখা হয়েছে ‘নতুন মার্কিন ভূখন্ড’।

ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল পরিবহন হয়।

Advertisement
Advertisement
Advertisement

গত শুক্রবার প্রথমবারের মতো হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করার হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, “ইরানকে পুরোপুরি হারানোর পর, যারা খুব খারাপভাবে পরাজিত হচ্ছে, খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।”

হরমুজকে ‘খুব শিগগিরই’ মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্পstrait of hormuz

এরপর সোমবার হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্পের ওই মন্তব্য নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, “আমরা হরমুজ প্রণালি অবরোধ দিয়ে নিয়ন্ত্রণ করছি, এবং একে একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ধারণাটা আমার ভালো লাগে।”

ইরানকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “তারা ঝামেলা করতে পারে। তারা পানিতে মাইন পেতে রাখতে পারে। আর কেউই চায় না, তাদের বিলিয়ন ডলার দামের জাহাজে মাইন আঘাত করুক। হরমুজ প্রণালী থেকে আমরা প্রতি সপ্তাহে লাখ লাখ ব্যারেল তেল বের করে আনছি। তেলের দাম কমছে, আর আমরা বর্তমানের চেয়ে আরও কঠোর কোনো পদক্ষেপ না নিলে দাম আরও কমতে থাকবে।”

এদিবে ট্রাম্পের এসব দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। হরমুজ প্রণালি দখল করে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা নিয়ে ট্রাম্পের বক্তব্যকে তারা ‘ভিত্তিহীন কল্পনা’ বলে মন্তব্য করেছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, “হরমুজ প্রণালী সবসময় ইরানের ছিল, আঝে এবং ভবিষ্যতেও ইরানেরই থাকবে। ইরানের নির্দেশেই এই প্রণালী বন্ধ ও খোলা হবে।”

যুক্তরাষ্ট্র যতদিন নিজেদের পরাজয় মেনে না নেবে এবং ‘ভ্রান্ত ধারণা’ থেকে বেরিয়ে না আসবে, ততদিন ইরান গুরুত্বপূর্ণ এই জলপথে তাদের অবরোধ অব্যাহত রাখবে বলেও হুঁশিয়ারি দেন কাজেম ঘারিবাবাদি।

বিষয়: হরমুজ প্রণালিডোনাল্ড ট্রাম্পমানচিত্রইরানযুক্তরাষ্ট্রমধ্যপ্রাচ্যসংঘাত
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”