Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নোকিয়ায় বিশাল ছাঁটাই: চাকরি হারাচ্ছেন ১৪ হাজার কর্মী, ভারতে উদ্বেগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৭: ১৪
নোকিয়ায় বিশাল ছাঁটাই: চাকরি হারাচ্ছেন ১৪ হাজার কর্মী, ভারতে উদ্বেগ

বিশ্বজুড়ে প্রযুক্তি ও টেলিকম খাতের অস্থিরতার মাঝে বড়সড় সংকটের মুখে ফিনিশ টেলিকম জায়ান্ট নোকিয়া। খরচ কমাতে এবং ব্যবসায়িক কাঠামো পুনর্গঠন করতে বিশ্বজুড়ে প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি। নোকিয়ার এই বিশাল ছাঁটাইয়ের সিদ্ধান্তের বড় প্রভাব পড়তে চলেছে ভারতেও, যেখানে বর্তমানে তাদের ১৭ হাজারের বেশি কর্মী রয়েছে।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, নোকিয়া তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ২০ শতাংশ ছাঁটাই করার পরিকল্পনা করেছে। এক সময় বিশ্বজুড়ে মোবাইল ফোনের বাজারে একাধিপত্য বিস্তার করা এই সংস্থাটি বর্তমানে নেটওয়ার্ক ও ক্লাউড পরিষেবা নিয়ে কাজ করছে। তবে সম্প্রতি ভারতে তাদের ব্যবসায়িক পারফরম্যান্সে বড়সড় ধস নেমেছে। ২০২৫ সালের চতুর্থ ত্রৈমাসিকে ভারতে নোকিয়ার নেট বিক্রি প্রায় ১৫ শতাংশ কমে ৩৯৩ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে।

ভারতে ব্যবসায়িক পতন সামাল দিতে ইতিমধ্যেই শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন আনা হয়েছে। ভারতে প্রতিষ্ঠানটির প্রধান তরুণ ছাবরা পদত্যাগ করার পর সমর মিত্তলকে ‘ইন্ডিয়া কান্ট্রি বিজনেস লিডার’ এবং বিভা মেহরাকে ‘ইন্ডিয়া কান্ট্রি ম্যানেজার’ হিসেবে নিয়োগ করা হয়েছে।

মূলত ২০২৩ সালে নোকিয়ার ‘ক্লাউড অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিস’ এবং ‘মোবাইল নেটওয়ার্ক’ বিভাগ দুটির সংযুক্তিকরণের ফলে অনেক পদ এখন অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। এই পদের আধিক্য কমাতেই ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
Advertisement

শুধুমাত্র ভারত নয়, ইউরোপের গ্রিস, ইতালি, জার্মানি ও ফ্রান্সেও প্রায় ১ হাজার ৪০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে নোকিয়ার। ২০১৮ সালে সংস্থাটির মোট কর্মী সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ৭৪ হাজার ১০০ জনে। নোকিয়ার পাশাপাশি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এরিকসন এবং অন্যান্য টেক জায়ান্ট যেমন আমাজন, মাইক্রোসফট, গুগল এবং মেটা-ও কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে।

বিশেষজ্ঞদের মতে, ফাইভ–জি সরঞ্জামের চাহিদা হ্রাস এবং বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তাই নোকিয়ার মতো সংস্থাকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। এর ফলে ভারতের আইটি ও টেলিকম সেক্টরে কর্মরত হাজার হাজার ইঞ্জিনিয়ার ও পেশাদারদের মধ্যে ব্যাপক দুশ্চিন্তা তৈরি হয়েছে।

বিষয়: তথ্যপ্রযুক্তিইউরোপমোবাইল ফোনব্যবসায়ীবিশেষজ্ঞভারতইঞ্জিনিয়ার
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”