Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৫: ৩২
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করছে শিক্ষক-শিক্ষার্থীরা ছবি: চরচা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Advertisement

আজ সোমবার বেলা ১১টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের হল এলাকায় রাজনৈতিক উত্তেজনার সংবাদ সংগ্রহ করতে যান ক্যাম্পাসের সাংবাদিকরা। সংবাদ সংগ্রহের একপর্যায়ে কয়েকজন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সাংবাদিকদের ওপর হঠাৎ করে হামলা চালায় এবং একাধিক সাংবাদিককে বেধড়ক মারধর করে। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। অন্য সহকর্মীরা তাদের বাঁচাতে এগিয়ে এলে তাদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

মানববন্ধনে সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজ্জাম্মেল হোসেন বকুল বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও স্বাধীন সাংবাদিকতার মুখে চপেটাঘাত। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ shalla_jcd leader

বিভাগটির অধ্যাপক আবদুল্লাহ আল-মামুন তার বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করা সাংবাদিকদের ওপর এমন বর্বর আক্রমণ ক্যাম্পাসের গণতান্ত্রিক ও মুক্তচিন্তার পরিবেশকে বিনষ্ট করে। প্রশাসনকে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

শিক্ষার্থী শাহাদাত বলেন, “ক্যাম্পাসে যদি সাংবাদিকদের নিরাপত্তা না থাকে, তবে সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে? হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে।”

শিক্ষার্থীরা জানান, হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বজায় রেখেছেন।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলায় সম্পৃক্ত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়: শিক্ষার্থীশিক্ষকরাবিহামলামানববন্ধনসাংবাদিক
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”