Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‘হাদির মাথায় এখনও গুলির অংশ, মস্তিষ্কে বেড়েছে অক্সিজেনের ঘাটতি’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৫: ৪৪
‘হাদির মাথায় এখনও গুলির অংশ, মস্তিষ্কে বেড়েছে অক্সিজেনের ঘাটতি’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক পরিস্থিতি যেমন আশঙ্কাজনক ছিল, তেমনি আছে। তার জ্ঞানের মাত্রা এখনো ৩। তবে তার কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে।

Advertisement

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আজ রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক আবদুল আহাদ। তিনি জানান, হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া নিয়ে মেডিকেল বোর্ডে আলোচনা হয়েছে। রোগীর কেস সামারি প্রস্তুত করে বিদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যাংকক বা সিঙ্গাপুরের কোনো হাসপাতালে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে এখনো কোন দেশ চূড়ান্ত হয়নি।

হাদিকে গুলি: মোটরসাইকেলটি চালাচ্ছিলেন কে?hadi-motorcycle

গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদির মাথায় গুলি করা হয়। রিকশায় থাকা হাদিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। হাদি এখন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

আজ রোববার চিকিৎসা–সংক্রান্ত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে করা সংবাদ সম্মেলনে ডা. আবদুল আহাদ বলেন, ‘‘চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হাদির শারীরিক অবস্থায় এখনো কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। পরিস্থিতি আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক হলেও অপরিবর্তিত রয়েছে।’’

Advertisement
Advertisement
Advertisement

ডা. আহাদ বলেন, ‘‘সর্বশেষ রিপিট সিটি স্ক্যানে তার (হাদি) মস্তিষ্কের অবস্থা অত্যন্ত খারাপ পাওয়া গেছে। ব্রেনে ইস্কেমিয়া রয়েছে, ফলে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে, প্রমিনেন্ট হয়েছে। পাশাপাশি মস্তিষ্কের কিছু অংশে ছিটেফোঁটা রক্ত জমাট বেঁধে আছে। ব্রেইন স্টেমের ইনজুরি এখনো গুরুতর পর্যায়ে রয়েছে। যে পাশে অপারেশন হয়েছে, বিপরীত পাশে ব্রেনটা চাপ দিয়ে ঠেলে দিচ্ছে—এমনটিই লক্ষ্য করা গেছে।’’

খরচের দায়িত্ব নেওয়ার কথা বলে ‘হাদির ঘনিষ্ঠ হয়’ শ্যুটার!hadi-shooter

চিকিৎসক বলেন, ‘‘হাদির কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে। অপারেশনের আগে এটি খুব বেশি কার্যকর ছিল না, সেটি ফিরে এসেছে। চিকিৎসকদের হিসেবে, প্রতিদিন প্রায় ৪ লিটার ইউরিন আউটপুট হচ্ছে এবং সে অনুযায়ী শরীরের ফ্লুইড ব্যালান্স বজায় রাখা হচ্ছে। ফুসফুসের অবস্থায় তেমন কোনো পরিবর্তন হয়নি। তিনি এখনো লাইফ সাপোর্টে রয়েছেন এবং যন্ত্রের সহায়তায় শ্বাস–প্রশ্বাস চলছে।’’

চিকিৎসকদের মতে, বর্তমানে হাদির সবচেয়ে বড় জটিলতা মস্তিষ্ক–সংক্রান্ত।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডা. আহাদ বলেন, ‘‘ঢাকা মেডিকেলে হাদির মাথায় অপারেশন করা হয়েছিল গুলি বের করে ফেলার জন্য না। ব্রেনের চাপ কমাতে খুলি খুলে দেওয়ার জন্য অপারেশন করা হয়েছে। হাদির মাথায় গুলি ডানপাশ দিয়ে ঢুকে বামপাশ দিয়ে বের হয়ে গেছে। অপারেশনের সময় গুলির একটা কভার আমরা বের করতে পেরেছি। তবে তার মাথায় এখনও গুলির কিছু অংশ রয়েছে।’’

বিষয়: রাজনীতিওসমান হাদিরাজধানীসরকার
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”