Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার ঘোষণা শুভেন্দুর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ১৬: ৫৪
প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার ঘোষণা শুভেন্দুর

মন্ত্রিসভার প্রথম বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করতে বিএসএফের কাছে জমি হস্তান্তরের প্রক্রিয়া ৪৫ দিনের মধ্যে শেষ করা হবে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলো পূর্ণাঙ্গভাবে কার্যকর করার ঘোষণাও দেন তিনি।

Advertisement

স্থানীয় সময় আজ সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) জমি হস্তান্তরের প্রক্রিয়া আজ থেকেই শুরু হবে। আগামী ৪৫ দিনের মধ্যে তা সম্পন্ন হবে।

বিধানসভা নির্বাচনে জয়ের পর নবান্নে (রাজ্য সচিবালয়) প্রথম মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, “সীমান্ত বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমির পূর্ণ নিয়ন্ত্রণ পাবে বিএসএফ। আজ আমাদের প্রথম মন্ত্রিসভার বৈঠকে আমরা বিএসএফের কাছে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি। এই প্রক্রিয়া আজ থেকেই শুরু হচ্ছে এবং পরবর্তী ৪৫ দিনের মধ্যে শেষ হবে। এটি সম্পন্ন হলে বিএসএফ সীমান্ত বেড়া দেওয়ার কাজ শেষ করবে এবং খুব অল্প সময়ের মধ্যেই অবৈধ অনুপ্রবেশের সমস্যার সমাধান হবে।”

বিধানসভা নির্বাচনে অনুপ্রবেশ একটি বড় রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে এসেছিল। নির্বাচনী প্রচারের সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্ত বেড়ার জন্য প্রয়োজনীয় সব জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।

Advertisement
Advertisement
Advertisement

ভারতের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ৯৭ কিলোমিটার সীমান্ত রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৩ হাজার ২৪০ কিলোমিটার এলাকায় ইতোমধ্যে বেড়া দেওয়া হয়েছে। এর মধ্যে দূর্গম ভূখণ্ডসহ প্রায় ৮৫০ কিলোমিটার এলাকা এখনও উন্মুক্ত রয়েছে।

বিজেপির অভিযোগ ছিল, সাবেক তৃণমূল সরকারের জমি হস্তান্তরের বিলম্বের কারণে বেড়া দেওয়ার কাজ ধীরগতিতে চলেছে। অন্যদিকে, তৃণমূলের দাবি ছিল, বেড়া দেওয়ার আগে স্থানীয় জমি এবং মানুষের জীবিকার বিষয়গুলো সমাধান করা প্রয়োজন।

এর আগে সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী দাবি করেন, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে প্রস্তাবিত ১২৭ কিলোমিটার এলাকার মধ্যে মাত্র ৮ কিলোমিটার অংশে বেড়া দেওয়া হয়েছিল।

২০২১ সালে ভারতীয় কেন্দ্রীয় সরকার যখন সীমান্ত এলাকায় বিএসএফের এক্তিয়ার ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করে, তখন বিষয়টি রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয়ে ওঠে। তখন তৃণমূল সরকার একে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আক্রমণ হিসেবে অভিহিত করে বিরোধিতা করেছিল।

বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রীবাংলাদেশবিএসএফসীমান্তমুখ্যমন্ত্রীভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”