চরচা প্রতিবেদক

রাজধানীর রামপুরার বনশ্রীতে ট্রাকচাপায় সুমন কাজী (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পরিবার।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুমনের বাড়ি বরিশালের গৌরনদী থানার বড়দুলাই গ্রামে। তার বাবার নাম কাজী হাবিবুর রহমান। পরিবারের সঙ্গে তিনি রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় থাকতেন।
সুমনের মামা মো. শাহাদাত হোসেন জানান, রাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন সুমন। পথে রামপুরার বনশ্রী আইডিয়াল স্কুলের সামনে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে আন্দোলনকারীদের একটি মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাসুদ হোসাইন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বুকে সংক্রমণ ধরা পড়ে এবং অস্ত্রোপচার করতে হয়।