Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

কোচের সঙ্গে বিবাদের গুঞ্জন, পর্তুগাল ক্যাম্প ছাড়লেন রোনালদো

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৯: ৫৪
কোচের সঙ্গে বিবাদের গুঞ্জন, পর্তুগাল ক্যাম্প ছাড়লেন রোনালদো
ছবি: রয়টার্স

উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের ক্যাম্প ছেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে তিনি মুখ খুলেছেন। তার কথায় বিদায়ের সুর পাওয়া গেছে। ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের কারণও তিনি যথাসময়ে জানাবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন।

Advertisement

স্থানীয় সময় বুধবার ইনস্টাগ্রামে রোনালদো ক্যাম্প ছাড়ার কথা জানান। তিনি লেখেন, “জাতীয় দলের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”

রোনালদো লেখেন, “উপযুক্ত সময়ে আমি সব পর্তুগিজ নাগরিককে জাতীয় দল ছাড়ার পেছনে যে কারণগুলো রয়েছে, তা জানাব। জাতীয় দলের প্রতি আমি সবসময় নিজেকে নিবেদিত রেখেছি। এখন পর্তুগাল ও আমার সব সতীর্থের জন্য, কোনো ব্যতিক্রম ছাড়াই, শুভকামনা জানানোর সময়।”

ঠিক এর কিছুক্ষণ আগে কোচ জর্জ জেসুস জানিয়েছিলেন, বৃহস্পতিবার কোপেনহেগেনে অনুষ্ঠিত ম্যাচে রোনালদোকে শুরুর একাদশে রাখার পরিকল্পনা তার নেই।

Advertisement
Advertisement
Advertisement

রোববার নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ের ম্যাচে তিনি খেলেননি। এরপর থেকে দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। এতে জেসুসের সঙ্গে তার বিরোধের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, রোনালদো অনুশীলন ক্যাম্প ছেড়েছেন। বাকি ২৪ সদস্যকে নিয়ে দলের প্রস্তুতি চলছে।

এর আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জেসুস বলেছিলেন, দলের প্রত্যেক খেলোয়াড়ই জানেন, সিদ্ধান্ত নেন কোচ। রোনালদোও তাকে জানিয়েছিলেন, কোচ যে সিদ্ধান্তই নিন, তিনি তা মেনে চলবেন।

প্রতিপক্ষ পাকিস্তান, বাংলাদেশের দুশ্চিন্তা আরও এক জায়গায়bangladesh-man

কোচ আরও বলেন, “সবার জন্য নিয়ম একই।” সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে ডেনমার্কের বিপক্ষে শুরু থেকে আক্রমণভাগে গনসালো রামোস খেলবেন।

নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদো সম্ভবত খেলবেন বলে তাকে জানিয়েছিলেন জেসুস। তবে ম্যাচের পরিস্থিতির কারণে পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। তিনি বলেন, রোনালদোকে এতক্ষণ ধরে ওয়ার্মআপ করানোর পরও তাকে মাঠে না নামানো ভুল ছিল। জেসুস বলেন, যেকোনো খেলোয়াড়ই এমন ঘটনায় হতাশ হবেন।

বিশ্বকাপের পর রবার্তো মার্তিনেজের কাছ থেকে দলের দায়িত্ব নেওয়া জেসুস বলেন, পর্তুগালে তৈরি হওয়া নানা আলোচনা ও গুঞ্জনের কারণে শেষ পর্যন্ত রোনালদোর সঙ্গে তাকে বৈঠক করতে ‘বাধ্য’ হতে হয়েছে।

তবে জেসুস বলেন, কথা বলার মতো কোনো ‘রোনালদো ইস্যু’ নেই। রোনালদোর সঙ্গে তার কিছুই সমাধান করার নেই, কারণ কোনো সমস্যাই হয়নি।

গত বৃহস্পতিবার ওয়েলসের বিপক্ষে পর্তুগালের ১-০ গোলের জয়ে শুরু থেকে খেলেছিলেন রোনালদো। তবে ৬৭ মিনিটে তাকে তুলে নেওয়া হয়। মঙ্গলবার ইনস্টাগ্রামে দেশের পতাকা ও একটি হার্ট ইমোজিসহ পর্তুগালের জার্সি পরা নিজের একটি ছবি পোস্ট করেন তিনি।

বিষয়: ফুটবলক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগালখেলোয়াড়পর্তুগাল ফুটবল
Advertisement
সর্বশেষ
  • ১

    এইচএসসির ফলাফলে বিপর্যয়, দায় কি শুধু শিক্ষার্থীর, নাকি রাষ্ট্রেরও?

  • ২

    হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

  • ৩

    ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে’

  • ৪

    মোস্তাফিজের দুই ওভারেই স্বর্ণ জয়ের আশা শেষ বাংলাদেশের

  • ৫

    কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

সম্পর্কিত
  • এইচএসসির ফলাফলে বিপর্যয়, দায় কি শুধু শিক্ষার্থীর, নাকি রাষ্ট্রেরও?

    এইচএসসির ফলাফলে বিপর্যয়, দায় কি শুধু শিক্ষার্থীর, নাকি রাষ্ট্রেরও?

    গত ২২ বছরের মধ্যে চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে সবচেয়ে বড় বিপর্যয়ের জন্য প্রচলিত মূল্যায়ন ব্যবস্থা, রাজনৈতিক অস্থিরতা ও শিক্ষকদের প্রশিক্ষণের অভাবকে দায়ী করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, শিক্ষাদানের দুর্বলতার পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নের প্রথাগত পদ্ধতিও এই ফলাফলের জন্য দায়ী।

  • হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

    হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

    দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ শিশু। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউএনবির। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের

  • ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে’

    ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে’

    সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি (২৮) আত্মহত্যা করেনি বলে দাবি করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। তার অভিযোগ, তার ছেলেকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের এসব কথা তিনি বলেন।

  • মোস্তাফিজের দুই ওভারেই স্বর্ণ জয়ের আশা শেষ বাংলাদেশের

    মোস্তাফিজের দুই ওভারেই স্বর্ণ জয়ের আশা শেষ বাংলাদেশের

    দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার তো বটেই, বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরাও মোস্তাফিজুর রহমান। তবে পাকিস্তানের বিপক্ষে তিনি পার করেছেন ক্যারিয়ারের অন্যতম বাজে একটা দিন, আর তাতেই শেষ হয়ে গেছে বাংলাদেশের স্বর্ণপদক জয়ের আশা। এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে