Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> জেনে নিন

যেসব দেশে সপ্তাহে ৪ দিন অফিস

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ১০
যেসব দেশে সপ্তাহে ৪ দিন অফিস

বাংলাদেশে সরকারিভাবে কাজ করার সময় ৮ ঘণ্টা, অফিস ছুটি দুদিন। তবে এমনও কিছু দেশ আছে যেখানে কাজ করতে হয় সপ্তাহে মাত্র চার দিন। চলুন জেনে নিই, কোন কোন দেশে সপ্তাহে চার দিন অফিস করার নিয়ম চালু রয়েছে-

Advertisement

বেলজিয়াম: ইউরোপের এই দেশটিতে কর্মীরা সপ্তাহে চার দিন অফিস করে। তবে তাদের প্রতিদিন ১০ ঘণ্টা করে অফিস করতে হয়। অর্থাৎ তাদের সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতে হয়।

জাপান : এশিয়ার দেশটিতে কাজের সংস্কৃতি নিয়ে প্রচুর সমালোচনা রয়েছে। ২০২১ সালে প্রকাশিত একটি বার্ষিক অর্থনৈতিক নীতিতে সরকার কোম্পানিগুলোকে চার দিনের কর্মসপ্তাহ গ্রহণ করতে উৎসাহিত করেছিল। ‘কারোশি’, যার অর্থ ‘কাজের চাপের কারণে মৃত্যু’ প্রতিরোধে সরকার এটি করেছে।

ডেনমার্ক: ডেনমার্কে কাজের সময় প্রতি সপ্তাহে ৩৩ ঘণ্টা। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন কর্মঘণ্টা। ইউরোপের ওই দেশটিতেও কার্যদিবস মোটে চার দিন। তবে এই বিষয়ে কোনও সরকারি নিয়ম নেই।

Advertisement
Advertisement
Advertisement

নেদারল্যান্ডস: সরকারি তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসে বিশ্বের সর্বনিম্ন গড় কর্মঘণ্টা রয়েছে। এখানকার মানুষ সপ্তাহে মাত্র ২৯ ঘণ্টা কাজ করে। যদিও নেদারল্যান্ডসের কোনো সরকারি নিয়ম নেই, তবুও লোকেরা সপ্তাহে মাত্র চার দিন কাজ করে।

ব্রিটেন: ২০২২ সালে ব্রিটেন চার দিনের কর্মসপ্তাহ গ্রহণ করে। ৬১টি কোম্পানি এবং ৩০০টিরও বেশি কর্মী এই ট্রায়াল রানে অংশ নিয়েছিল। সম্প্রতি এখানে ২০০টি কোম্পানি চার দিনের কর্মসপ্তাহ গ্রহণ করার ঘোষণা করেছে।

অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়াতেও কমপক্ষে ২০টি কোম্পানির কর্মীরা সপ্তাহে চার দিন কাজ করে।

স্পেন: দেশটিতে চার দিন কর্ম দিবসের ট্রায়াল দেওয়া হচ্ছে। এ জন্য তিন বছরে ৫ কোটি ইউরো ব্যয় করার পরিকল্পনা করেছে স্পেন সরকার।

আইসল্যান্ড: ইউরোপের এই দেশটিতেও সরকারি চাকরিজীবীরা সপ্তাহে চার দিন কাজ করে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিষয়: চাকরিজীবীকর্মঘণ্টাচাকরিপ্রার্থীইউরোপঅস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।