Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

ট্রাম্পের ভাষণ নিয়ে কী করেছিল বিবিসি

বিবিসি সাম্প্রতিক সময়ে একাধিক অভিযোগের মুখে পড়েছে। বলা হচ্ছে, এই ব্রিটিশ গণমাধ্যম রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৯: ০৫
ট্রাম্পের ভাষণ নিয়ে কী করেছিল বিবিসি

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ‘বিকৃতি’কে কেন্দ্র করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা বিভাগের প্রধান নির্বাহী ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন।

Advertisement

বিবিসি সাম্প্রতিক সময়ে একাধিক অভিযোগের মুখে পড়েছে। বলা হচ্ছে, এই ব্রিটিশ গণমাধ্যম রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

ট্রাম্পের খবর প্রচার, ইসরায়েল-হামাস যুদ্ধ এবং ট্রান্সজেন্ডার ইস্যু নিয়েও তাদের প্রতিবেদনে পক্ষপাতের অভিযোগ উঠেছে।

সর্বশেষ বিতর্কের সূত্রপাত হয় ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে। গত ৩রা নভেম্বরের ওই প্রতিবেদনে বলা হয়, বিবিসি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ এমনভাবে সম্পাদনা করেছিল, যাতে মনে হয় তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানি দিচ্ছেন। এমনই অভিযোগ উঠেছে সংস্থার অভ্যন্তরীণ এক হুইসেলব্লোয়ারের নথিতে, যা দ্য টেলিগ্রাফের হাতে এসেছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে প্রচারিত প্যানোরামা অনুষ্ঠানে ট্রাম্পকে এমনভাবে দেখানো হয় যেন তিনি তার সমর্থকদের উদ্দেশে বলছেন, “আমরা ক্যাপিটলে যাব এবং শেষ পর্যন্ত লড়ব।”

বিবিসির ওয়ার্ক স্টেশন। ছবি: রয়টার্স
বিবিসির ওয়ার্ক স্টেশন। ছবি: রয়টার্স

বিবিসির স্ট্যান্ডার্ড কমিটির এক সাবেক সদস্য প্রণীত ১৯ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ভাষণের শুরু এবং শেষ অংশ একত্র করে বিবিসি এমন বক্তব্য তৈরি করেছে যা তিনি কখনো বলেননি। নথিতে আরও দাবি করা হয়, সংস্থার চেয়ারম্যান ও শীর্ষ কর্মকর্তারা নিজস্ব মান নিয়ন্ত্রণ কমিটির তোলা গুরুতর অভিযোগগুলোকে উপেক্ষা করেছেন।

বিবিসির পক্ষপাতিত্ব নিয়ে ওই প্রতিবেদনটি লিখেছেন মাইকেল প্রেসকট, যিনি তিন বছর ধরে বিবিসির এডিটোরিয়াল গাইডলাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমিটির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন এবং চলতি বছরের জুনে পদত্যাগ করেন।

সাবেক সাংবাদিক ও করপোরেট পরামর্শক প্রেসকট তার প্রতিবেদনের সঙ্গে পাঠানো এক চিঠিতে দ্য টেলিগ্রাফকে বলেন, বিবিসি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় হতাশ হয়েই তিনি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

বিবিসি ট্রাম্পের ভাষণের তিনটি আলাদা অংশ একত্র করে এমনভাবে প্রচার করেছিল, যেন তা একটি ধারাবাহিক বাক্য।

আসলে ট্রাম্প বলেছিলেন, “আমরা সামনে এগিয়ে যাব। আমি আপনাদের সঙ্গে থাকব। আমরা যেকোনো দিকে যেতে পারি। কিন্তু আমি মনে করি এখান থেকেই আমরা ক্যাপিটল ভবনের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেস সদস্যদের উৎসাহ দেব। তবে কিছুজনের জন্য হয়ত আমরা তেমন উচ্ছ্বাস দেখাব না, কারণ দুর্বলতা দিয়ে দেশকে ফিরে পাওয়া যায় না। আমাদের সবাইকে শক্তি দেখাতে হবে, দৃঢ় হতে হবে। আমি জানি, এখানকার সবাই শিগগিরই ক্যাপিটল ভবনের দিকে শান্তিপূর্ণ ও দেশপ্রেমিকভাবে নিজেদের কণ্ঠ তুলে ধরতে মার্চ করবে।”

প্রায় ৫৪ মিনিট পর, যখন ট্রাম্প নির্বাচনকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে ভোটারদের উদ্দেশে বলেন, “আমরা প্রাণপণ লড়াই করব, আর যদি আপনারা প্রাণপণ লড়াই না করেন তাহলে আমাদের দেশ বাঁচবে না।”

বিবিসির নিরপেক্ষতা লঙ্ঘনের ঘটনাগুলোকে ‘জঘন্য’ আখ্যা দেন বিবিসির সাবেক একজন উপদেষ্টা।
বিবিসির নিরপেক্ষতা লঙ্ঘনের ঘটনাগুলোকে ‘জঘন্য’ আখ্যা দেন বিবিসির সাবেক একজন উপদেষ্টা।

বিবিসির নিরপেক্ষতা লঙ্ঘনের ঘটনাগুলোকে ‘জঘন্য’ আখ্যা দেন বিবিসির সাবেক একজন উপদেষ্টা। তিনি ট্রাম্পের ভাষণ বিকৃতির ঘটনার তুলনা করেছেন ২০০৭ সালের ক্রাউনগেট কেলেঙ্কারির সঙ্গে। সেই ঘটনায় বিবিসি ওয়ানের কন্ট্রোলার পদত্যাগে বাধ্য হন।

এ ঘটনায় ব্রিটেনের বিভিন্ন মহল থেকে সমালোচনা ও উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়। এমনকি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকেও তীব্র সমালোচনা করতে দেখা গেছে। এই কেলেঙ্কারি বিবিসি ও হোয়াইট হাউসের মধ্যকার ইতোমধ্যেই টানাপোড়েনপূর্ণ সম্পর্ককে আরও জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এমন সময় সামনে এল, যখন ২০২৭ সালে বিবিসির রয়্যাল চার্টার নবায়ন নিয়ে ব্রিটিশ সংস্কৃতি দপ্তরের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে।

নিজের পদত্যাগের ঘোষণায় টিম ডেভি বলেন, “এটি সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত। আমার পুরো কর্মজীবনে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে, বোর্ড ও চেয়ারম্যানের নিঃশর্ত সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। বহু বছর ধরে এই দায়িত্ব পালনের ব্যক্তিগত ও পেশাগত চাপ নিয়ে আমি ভেবেছি। এখন আমি চাই, আমার পরে যিনি আসবেন তিনি যেন নতুন চার্টার পরিকল্পনা সাজানোর জন্য যথেষ্ট সময় পান।”

অন্যদিকে, ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভি বিবিসিকে শতভাগ ‘ভুয়া সংবাদমাধ্যম এবং একটি প্রোপাগান্ডা যন্ত্র’ বলে মন্তব্য করেছেন।

ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভি বিবিসিকে শতভাগ ‘ভুয়া সংবাদমাধ্যম এবং একটি প্রোপাগান্ডা যন্ত্র’ বলে মন্তব্য করেছেন
ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভি বিবিসিকে শতভাগ ‘ভুয়া সংবাদমাধ্যম এবং একটি প্রোপাগান্ডা যন্ত্র’ বলে মন্তব্য করেছেন

৯ নভেম্বর বিবিসির মহাপরিচালক টিম ডেভি পদত্যাগ করার কয়েক ঘণ্টা পর ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে দ্য টেলিগ্রাফকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “এই দুর্নীতিগ্রস্ত সাংবাদিকদের মুখোশ উন্মোচন করার জন্য দ্য টেলিগ্রাফকে ধন্যবাদ।”

ডেভি আরও কয়েক মাস দায়িত্বে থাকবেন, যতক্ষণ না নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়। সূত্র জানিয়েছে, ডেভির পদত্যাগের সিদ্ধান্তে বিবিসি বোর্ড হতবাক হয়েছে।

বিষয়: পদত্যাগব্রিটেনডোনাল্ড ট্রাম্পবিবিসিগণমাধ্যম
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    বাংলাদেশের ক্রিকেটে মিরপুরের উইকেট বরাবরই এক ধাঁধাঁর বিষয়। বিশেষ করে স্পিন নির্ভর কন্ডিশনে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কৌশল হিসেবে ধীরগতির ও অতিরিক্ত টার্নিং উইকেট ব্যবহারের প্রবণতা প্রায় এক যুগ ধরে চলে আসছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই কৌশলই বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে দাঁড়ি

  • মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানবমস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বিপুলসংখ্যক জিনগত ত্রুটিযুক্ত স্নায়ুকোষ বা নিউরন অপসারিত হয়। জন্মের সময়ের কাছাকাছি এই প্রক্রিয়ায় মস্তিষ্ক যেন নিজের কোষগুলোর গুণগত মান যাচাই করে অপ্রয়োজনীয় বা ত্রুটিপূর্ণ কোষ সরিয়ে দেয়। নেচার সাময়িকীতে গত ২৮ অক্টোবর প্রকাশিত একটি গবেষণায় মানুষের

  • মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    টেঘাজা ০০১-এর আবিষ্কার মঙ্গল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণাকে আরও শক্তিশালী করেছে—গ্রহটি সব সময় বর্তমানের মতো শীতল ও শুষ্ক ছিল না। তার জন্মলগ্নে সেখানে পানি, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং তুলনামূলক ঘন বায়ুমণ্ডলসহ ভিন্ন এক পরিবেশ থাকতে পারে।

  • ‘ব্রেইন ফেড’ শটে মুশফিকের জায়গা আরও পোক্ত করলেন হৃদয়?

    ‘ব্রেইন ফেড’ শটে মুশফিকের জায়গা আরও পোক্ত করলেন হৃদয়?

    ক্রিকেটীয় পরিভাষায় ‘ব্রেইন ফেড’ খুবই পরিচিত একটি শব্দ। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যারা সম্যক পরিচিত, তাদের কাছে ২০১৯ বিশ্বকাপে মুশফিকুর রহিমের সেই রানআউট মিস ছিল তেমনই এক ঘটনা।