Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

বন্ধু দ্বীপের সাথে মধ্যরাত পর্যন্ত ছিলেন তাহসিফ, মোটরসাইকেল কোথায়?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ২১: ০৪
বন্ধু দ্বীপের সাথে মধ্যরাত পর্যন্ত ছিলেন তাহসিফ, মোটরসাইকেল কোথায়?
বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপের সাথে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসার নিচে দেখা করেন সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। ছবি: সিসিটিভি থেকে নেওয়া

বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপের সাথে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসার নিচে দেখা করেন সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। এর কয়েক মিনিট পরে দুজন যার যার মোটরসাইকেল নিয়ে বের হয়ে যান। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল বুধবার বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি। পাওয়া যায়নি তাহসিফের মোটরসাইকেলও।

Advertisement

দ্বীপের সঙ্গে মোটরসাইকেল নিয়ে তাহসিফের বাসা থেকে বের হয়ে যাওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

Advertisement
Advertisement
Advertisement

দ্বীপ চরচাকে জানান, তারা মধ্যরাত পর্যন্ত একসাথে ছিলেন। তারপর দুজন আলাদা হন। দ্বীপ তার বাসায় চলে যান। পরে রাত দেড়টার দিকে তাহসিফ তার মা কে মোবাইল ফোনে মেসেজ পাঠান, “মা আমি আসছি”। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বন্ধুর সঙ্গে দেখা করার পর তাহসিফ কোথায় গিয়েছিলেন, সেই প্রশ্নটিই বারবার ঘুরে ফিরে আসছে।

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম সাংবাদিকদের বলেন, গতকাল বুধবার সকালে তারা উত্তরা থানায় যান। সেখানে কর্মকর্তারা তাদের আশ্বাস দেন, ছেলে ফিরে আসবে। পরে বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তাহসিফ সাউরি সুরতহাল করেন টঙ্গি নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাহ্যিকভাবে গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নাক দিয়ে রক্ত বের হওয়ার কথা উল্লেখ করা হয়। এছাড়াও শরীরের সব কিছু স্বাভাবিক ছিল। তবে পেট ফোলা ছিল।

বন্ধুর কথা ও সিসিটিভিতে সময়ের অমিল

তাহসিফের বন্ধু শাহরিয়ার দ্বীপ সাংবাদিকদের জানান, তাহসিফের সাথে তার দেখা হয় সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে। তাহসিফের মোটরসাইকেলে সমস্যা হওয়ায় সেটি পরীক্ষা করেন দ্বীপ। এরপর তারা মোটরসাইকেল নিয়ে বের হয়ে যান। উত্তরার একটি ওয়ার্কশপে মোটরসাইকেলটি দেখিয়ে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে ফিরে আসেন।

দ্বীপ বলেন, “এখান থেকে আবার আমরা রুয়াপন কমার্সিয়াল প্রজেক্ট মার্কেটে কুকরুক্কু রেস্টুরেন্টে যাই এবং সেখান থেকে সাড়ে ১১টা থেকে ১২টার বের হয়ে আলাদা বাইকে বাসায় ফিরি।”

তবে সিসিটিভি ফুটেজে দেখা যায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে তাহসিফ করবী বিল্ডিংয়ের পার্কিং এ আসেন। তার সাথে হাত মেলান নিচে দাঁড়িয়ে থাকা শাহরিয়ার দ্বীপ। তাহসিফ তার সাথে কথা বলে সাড়ে ছয়টায় মোটরসাইকেলটি ঠেলে ঠেলে বের করেন।

তবে দ্বীপ জানান, তাহসিফ বয়সে তার বড় হলেও তাদের সম্পর্ক বন্ধুত্বসুলভ।

তাহসিফের বাবা এনায়েতুল করিম চরচাকে জানিয়েছেন, তাহসিফ সম্প্রতি নিরাপত্তাকর্মী সরবরাহের ব্যবসা শুরু করেছিলেন। সেই কাজ দেখাশোনা করতেন দ্বীপ। দ্বীপ ও তাহসিফের দুজনের পরিবারের মধ্যও সুসর্ম্পক রয়েছে।

মোটরসাইকেল কোথায়?

তাহসিফের বন্ধু শাহরিয়ার দ্বীপের তথ্য মতে, তারা দুজন আলাদা আলাদা মোটরসাইকেলে করে ফিরছিলেন। তবে তাহসিফের মরদেহ উদ্ধারের পর এখনো তার ব্যবহৃত মোটরসাইকেলটির কোনো খোঁজ মেলেনি।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান চরচাকে বলেন, “এখনো পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। মামলা করলে আমরা তদন্ত শুরু করব। আর না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।”

মোটরসাইকেল উদ্ধার হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, “কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।”

ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উত্তরা জোনের উপ-কমিশনার মো. ইলিয়াস কবির বলেন, “আমরা ছায়া তদন্ত করছি। তবে এখনো মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি।”

বাবা বলছেন হত্যা

তাহসিফ বন্ধুর সাথে দেখা করার আগে তার মায়ের সাথে কেনাকাটা করতে গিয়েছিলেন এমনটি জানিয়ে তাহসিফ সাউরির বাবা এনায়েতুল করিম চরচাকে বলেন, “আমার ছেলের স্ট্রং পার্সোনালিটি ছিল। সে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। সরকার সুষ্ঠু তদন্ত করলে সঠিক ঘটনা বের হয়ে আসবে।”

এনায়েতুল করিম বলেন, তার ছেলের সাথে কারো কোনো দ্বন্দ্ব ছিল না। তিনি বলেন, “কিছুদিন আগে তাহসিফ বাইক দুর্ঘটনায় আহত হয়ে বেডরেস্টে ছিল।”

তাহসিফের খালাত বোন মোশফেকা জাহান ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি সেখানে বলেন, “আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও শেয়ার করার কারণে তাহসিফকে দিনের পর দিন মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে। অবসরে পাঠানোর পরও গোয়েন্দারা তাকে নিয়মিত অনুসরণ করতেন এমনটি তাহসিফ তাকে জানিয়েছিলেন।”

বিষয়: হত্যামৃত্যুরাজধানীবিমানবাহিনীমরদেহ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    বাংলাদেশের ক্রিকেটে মিরপুরের উইকেট বরাবরই এক ধাঁধাঁর বিষয়। বিশেষ করে স্পিন নির্ভর কন্ডিশনে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কৌশল হিসেবে ধীরগতির ও অতিরিক্ত টার্নিং উইকেট ব্যবহারের প্রবণতা প্রায় এক যুগ ধরে চলে আসছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই কৌশলই বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে দাঁড়ি

  • মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানবমস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বিপুলসংখ্যক জিনগত ত্রুটিযুক্ত স্নায়ুকোষ বা নিউরন অপসারিত হয়। জন্মের সময়ের কাছাকাছি এই প্রক্রিয়ায় মস্তিষ্ক যেন নিজের কোষগুলোর গুণগত মান যাচাই করে অপ্রয়োজনীয় বা ত্রুটিপূর্ণ কোষ সরিয়ে দেয়। নেচার সাময়িকীতে গত ২৮ অক্টোবর প্রকাশিত একটি গবেষণায় মানুষের

  • মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    টেঘাজা ০০১-এর আবিষ্কার মঙ্গল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণাকে আরও শক্তিশালী করেছে—গ্রহটি সব সময় বর্তমানের মতো শীতল ও শুষ্ক ছিল না। তার জন্মলগ্নে সেখানে পানি, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং তুলনামূলক ঘন বায়ুমণ্ডলসহ ভিন্ন এক পরিবেশ থাকতে পারে।

  • ‘ব্রেইন ফেড’ শটে মুশফিকের জায়গা আরও পোক্ত করলেন হৃদয়?

    ‘ব্রেইন ফেড’ শটে মুশফিকের জায়গা আরও পোক্ত করলেন হৃদয়?

    ক্রিকেটীয় পরিভাষায় ‘ব্রেইন ফেড’ খুবই পরিচিত একটি শব্দ। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যারা সম্যক পরিচিত, তাদের কাছে ২০১৯ বিশ্বকাপে মুশফিকুর রহিমের সেই রানআউট মিস ছিল তেমনই এক ঘটনা।