Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

ভারতীয় ক্রিকেটের বিজ্ঞাপন হতে পারবেন সূর্যবংশী?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৭: ১১
ভারতীয় ক্রিকেটের বিজ্ঞাপন হতে পারবেন সূর্যবংশী?

গত বছরের আইপিএলেই বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। তবে ভারতের এই বিস্ময় বালক এবারের আইপিএলে প্রতিনিয়ত নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়। রাজস্থান রয়্যালসের এই ব্যাটসম্যান উপহার দিয়েছেন আরেকটি ঝড়ো ফিফটি। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে গড়েছেন এমন এক রেকর্ডও, যা তার আগে করতে পারেননি আর কেউই।

Advertisement

মাত্র ১৫ বছর বয়সী সূর্যবংশী আইপিএলে তার প্রথম অর্ধশতকের দেখা পেয়েছিলেন গত বছর। গুজরাট টাইটান্সের বিপক্ষে তিনি ফিফটি করেছিলেন ১৭ বলে। আর চলতি আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে দেখা পেয়েছেন ব্যক্তিগত দ্বিতীয় ফিফটির। আর এটি এসেছে মাত্র ১৫ বলে। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৮ বছরে পা দেওয়ার আগেই করে ফেলেছেন তিনটি ফিফটি।

আইপিএলে নিজের প্রথম আসরে সূর্যবংশী সুযোগ পেয়েছিলেন শেষের দিকের কয়েকটি ম্যাচে। সেখানেই জানান দিয়েছিলেন নিজের প্রতিভার। তার স্বীকৃতি হিসেবে এবার তাকে শুরু থেকেই ওপেনার হিসেবে খেলাচ্ছে রাজস্থান। আর সূর্যবংশী তার প্রতিদানও দিচ্ছেন দারুণভাবে। মারকুটে ব্যাটিংয়ে প্রায় প্রতি ম্যাচেই গড়ে দিচ্ছেন ম্যাচের ভাগ্য।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আগের ম্যাচে অবশ্য ফিফটির দেখা পাননি সূর্যবংশী। তবে সময়ের সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে টানা দুই ছক্কা মেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। সেই রেশ না কাটতেই বেঙ্গালুরুর বিপক্ষে উপহার দেন মাত্র ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস।

Advertisement
Advertisement
Advertisement

প্রথম বলেই বাউন্ডারিতে খোলেন রানের খাতা। গোটা ইনিংসে চার মেরেছেন ৮টি ও ছক্কা ৭টি। সেঞ্চুরি মিস করলেও সূর্যবংশীর এই ইনিংসে ভর করে ২০২ রানের টার্গেটে ৬ উইকেটের সহজ জয় পায় রাজস্থান।

অনেকেই তাকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করছেন। ছবি: রয়টার্স
অনেকেই তাকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করছেন। ছবি: রয়টার্স

সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে উচ্চারিত হচ্ছে সূর্যবংশীর নাম। কিশোর বয়সে তার ভয়ডরহীন ব্যাটিং দেখে অনেকেই তাকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করছেন। ১৬-তে পা দেওয়ার আগেই আন্তর্জাতিক মানের বোলারদের বিপক্ষে যেভাবে খেলছেন, তা সূর্যবংশীর উজ্জ্বল ভবিষ্যতেরই আভাস দিচ্ছে।

এবারের আইপিএলে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন সূর্যবংশী। স্কোর যথাক্রমে ৫২, ৩১, ৩৯ ও ৭৮। স্ট্রাইক রেট প্রায় ৩০০ ছুঁইছুঁই। বাঁহাতি এই ব্যাটসম্যানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, তিনি বুমরাহ বা জশ হ্যাজেলউডের মতো বোলারদের বিপক্ষেও একই গতিতে রান করছেন।

ফলে বয়স মাত্র ১৫ হলেও এখনই সূর্যবংশীকে ভারতের সাবেক ক্রিকেটারদের অনেকেই দেখতে চান জাতীয় দলে। টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ভারত দলে অবশ্য রয়েছে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা। তাই দুর্দান্ত ফর্মে থাকলেও আপাতত ভারত দলে হয়তো জায়গা হবে না তার।

তবে যেভাবে ব্যাটিং করে চলেছেন, তাতে অচিরেই ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন হতে পারেন তিনিই। সূর্যবংশী কি চ্যালেঞ্জটা নিতে পারবেন?

বিষয়: ক্রিকেটআইপিএলভারতখেলা
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

    ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের তিন দিন পরও মৃত্যুরহস্যের কূলকিনারা করতে পারেনি পুলিশ। এর মধ্যে তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপের বক্তব্য নতুন প্রশ্ন তৈরি করেছে। পিবিআইকে দেওয়া তথ্যে দীপ জানিয়েছেন, টঙ্গীর মাজার বস্তিতে তাদের কয়েক

  • সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    বাংলাদেশের ক্রিকেটে মিরপুরের উইকেট বরাবরই এক ধাঁধাঁর বিষয়। বিশেষ করে স্পিন নির্ভর কন্ডিশনে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কৌশল হিসেবে ধীরগতির ও অতিরিক্ত টার্নিং উইকেট ব্যবহারের প্রবণতা প্রায় এক যুগ ধরে চলে আসছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই কৌশলই বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে দাঁড়ি

  • মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানবমস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বিপুলসংখ্যক জিনগত ত্রুটিযুক্ত স্নায়ুকোষ বা নিউরন অপসারিত হয়। জন্মের সময়ের কাছাকাছি এই প্রক্রিয়ায় মস্তিষ্ক যেন নিজের কোষগুলোর গুণগত মান যাচাই করে অপ্রয়োজনীয় বা ত্রুটিপূর্ণ কোষ সরিয়ে দেয়। নেচার সাময়িকীতে গত ২৮ অক্টোবর প্রকাশিত একটি গবেষণায় মানুষের

  • মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    টেঘাজা ০০১-এর আবিষ্কার মঙ্গল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণাকে আরও শক্তিশালী করেছে—গ্রহটি সব সময় বর্তমানের মতো শীতল ও শুষ্ক ছিল না। তার জন্মলগ্নে সেখানে পানি, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং তুলনামূলক ঘন বায়ুমণ্ডলসহ ভিন্ন এক পরিবেশ থাকতে পারে।