Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

ক্ষমতা নিয়েই যেসব কাজে হাত দিতে পারে বিএনপি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৩০
ক্ষমতা নিয়েই যেসব কাজে হাত দিতে পারে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ শুক্রবার ইসি থেকে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা যায়। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ‘জেন-জি’ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গতকাল বৃহস্পতিবারের এই ভোটের মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীলতা আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

এর মধ্য দিয়ে ২০ বছর পর ক্ষমতায় আসছে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে জয়ী বিএনপি। সাবেক রাষ্ট্রপতি ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছেলে তারেকই হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

ক্ষমতায় গেলে বিএনপি আসলে কোন কোন ইস্যু নিয়ে কাজ করতে চায়? এক প্রতিবেদনে সেসব নিয়ে আলোকপাত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

সংস্কার

Advertisement
Advertisement
Advertisement

জুলাই সনদের সকল এজেন্ডা বাস্তবায়ন করা। এর লক্ষ্য নতুন সাংবিধানিক সংস্থা গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন এবং রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাপক পরিবর্তন আনা।

তারেকের জয়: দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য যে বার্তাtarek rahman

বাণিজ্য

বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানাগুলো পুনরায় চালু করা এবং রপ্তানি খাতকে বহুমুখী করার উদ্যোগ গ্রহণ করা। আইনত পরিচালিত বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে তাদের নির্ধারিত মুনাফা ৩০ দিনের মধ্যে নিজ দেশে পাঠাতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

কর্মসংস্থান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে প্রায় ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্য ও মূল্যসূচক-ভিত্তিক মজুরি নিশ্চিত করা এবং প্রতি দুই বছর অন্তর একটি পর্যালোচনা ব্যবস্থা চালু করা।

তরুণদের মধ্যে কারিগরি ও ভাষাগত দক্ষতা বৃদ্ধি করা এবং সরকারি নিয়োগে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা।

তারেক রহমান। ছবি: ফেসবুক
তারেক রহমান। ছবি: ফেসবুক

অর্থনীতি

আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম (লেনদেন পদ্ধতি) চালু করা, আঞ্চলিক ই-কমার্স হাব স্থাপন করা এবং ‘মেক ইন বাংলাদেশ’ উদ্যোগকে বেগবান করা।

নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা, যার মাধ্যমে মাসিক ভিত্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুবিধা প্রদান করা হবে।

দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা কি বিপদ ডাকতে পারে?Election 2026 5

স্বাস্থ্য

স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় পর্যায়ক্রমে মোট জিডিপির (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করা।

সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচি সম্প্রসারণ করা।

সামাজিক

শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে মিল’ (দুপুরের খাবার) কর্মসূচি চালু করা এবং বিদ্যালয়গুলোতে নতুন দক্ষতা ও মূল্যবোধ-ভিত্তিক শিক্ষানীতি প্রবর্তন করা। উন্নত ক্রীড়া অবকাঠামো এবং প্রশিক্ষণ সুবিধা তৈরি করা। সকল ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতাদের জন্য প্রশিক্ষণ-ভিত্তিক কল্যাণ কর্মসূচি চালু করা।

বিষয়: রয়টার্সের প্রতিবেদনবিএনপিজিডিপিসংস্কাররপ্তানিসরকারজুলাই সনদশিক্ষার্থীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

    ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের তিন দিন পরও মৃত্যুরহস্যের কূলকিনারা করতে পারেনি পুলিশ। এর মধ্যে তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপের বক্তব্য নতুন প্রশ্ন তৈরি করেছে। পিবিআইকে দেওয়া তথ্যে দীপ জানিয়েছেন, টঙ্গীর মাজার বস্তিতে তাদের কয়েক

  • সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    বাংলাদেশের ক্রিকেটে মিরপুরের উইকেট বরাবরই এক ধাঁধাঁর বিষয়। বিশেষ করে স্পিন নির্ভর কন্ডিশনে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কৌশল হিসেবে ধীরগতির ও অতিরিক্ত টার্নিং উইকেট ব্যবহারের প্রবণতা প্রায় এক যুগ ধরে চলে আসছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই কৌশলই বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে দাঁড়ি

  • মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানবমস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বিপুলসংখ্যক জিনগত ত্রুটিযুক্ত স্নায়ুকোষ বা নিউরন অপসারিত হয়। জন্মের সময়ের কাছাকাছি এই প্রক্রিয়ায় মস্তিষ্ক যেন নিজের কোষগুলোর গুণগত মান যাচাই করে অপ্রয়োজনীয় বা ত্রুটিপূর্ণ কোষ সরিয়ে দেয়। নেচার সাময়িকীতে গত ২৮ অক্টোবর প্রকাশিত একটি গবেষণায় মানুষের

  • মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    টেঘাজা ০০১-এর আবিষ্কার মঙ্গল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণাকে আরও শক্তিশালী করেছে—গ্রহটি সব সময় বর্তমানের মতো শীতল ও শুষ্ক ছিল না। তার জন্মলগ্নে সেখানে পানি, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং তুলনামূলক ঘন বায়ুমণ্ডলসহ ভিন্ন এক পরিবেশ থাকতে পারে।