Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

৯ বছরে পাঁচ লাখ নারীর পাশে ব্র্যাক ব্যাংকের ‘তারা’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ মে ২০২৬, ২২: ০৩
৯ বছরে পাঁচ লাখ নারীর পাশে ব্র্যাক ব্যাংকের ‘তারা’

দেশের নারীদের আর্থিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নবম বছরে আজ সোমবার পদার্পণ করল ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘তারা’।

Advertisement

২০১৭ সালের ৪ মে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্মটি এখন ৫ লাখেরও বেশি নারী গ্রাহকের আস্থার জায়গা হয়ে উঠেছে। ব্যাংকিং সেবার গণ্ডি ছাড়িয়ে ‘তারা’ এখন একটি পূর্ণাঙ্গ আর্থিক ইকোসিস্টেমে পরিণত হয়েছে, যেখানে দেশের নারীদের রিটেইল ডিপোজিট পোর্টফোলিওর প্রায় ২৫ শতাংশই রয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘তারা’ মূলত দুটি ভাগে পরিচালিত হচ্ছে ‘তারা রিটেইল’ ও ‘তারা এসএমই’। রিটেইল সেগমেন্টে কর্মজীবী নারী, গৃহিণী ও শিক্ষার্থীদের জন্য সহজ ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ৩ লাখ ৫০ হাজার নারী গ্রাহকের আমানত ১৪ হাজার কোটি টাকার বেশি। গত ৯ বছরে গ্রাহকসংখ্যা বেড়েছে ৮০ গুণ এবং আমানত বেড়েছে ৬০ গুণের বেশি। বিশেষ করে ‘হোমমেকার্স অ্যাকাউন্ট’ গৃহিণীদের জন্য ব্যাংকিং সহজ করেছে।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে ‘তারা এসএমই’ নারী উদ্যোক্তাদের জন্য এ পর্যন্ত ১ লাখ ২৮ হাজারের বেশি নারী উদ্যোক্তা এই প্ল্যাটফর্মের আওতায় এসেছে। এখানে ঋণের পরিমাণ ২ হাজার ৬০০ কোটি টাকা এবং আমানত ২ হাজার ৮০০ কোটি টাকার বেশি। উল্লেখযোগ্য বিষয় হলো, নারী উদ্যোক্তাদের খেলাপি ঋণের হার মাত্র ১.১৪ শতাংশ।

নারীদের দক্ষতা বাড়াতে ‘তারা উদ্যোক্তা মেলা’ ও ‘উদ্যোক্তা ১০১’সহ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত ৫০০-এর বেশি নারী উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন এবং হাজারো উদ্যোক্তা সরাসরি সুবিধা পেয়েছেন।

আন্তর্জাতিক পর্যায়েও ‘তারা’ অর্জন করেছে একাধিক সম্মাননা। ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেনসহ বিভিন্ন বৈশ্বিক প্ল্যাটফর্ম থেকে একাধিক পুরস্কার অর্জনের মাধ্যমে এটি বিশ্বে সফল ব্যাংকিং মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান বলেন, নারীরা ব্যাংকিং খাতের একটি শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ অংশ। তাদের আর্থিক অগ্রযাত্রায় পাশে থাকাই ‘তারা’র মূল লক্ষ্য, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‘তারা’র সাফল্য নিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান বলেন, নারীরা ব্যাংকিং খাতের একটি শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ অংশ। তাদের আর্থিক অগ্রযাত্রায় পাশে থাকাই ‘তারা’র মূল লক্ষ্য, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়: ব্র্যাক ব্যাংকনারীব্যাংকব্যবসা–বাণিজ্যবিজ্ঞপ্তিশিক্ষার্থী
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

  • ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

  • প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

  • প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন