চরচা ডেস্ক

প্রাইম ব্যাংক পিএলসি. ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান উইকন প্রোপার্টিস লিমিটেডের মধ্যে হোম লোন সংক্রান্ত একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংক থেকে ঋণ গ্রহণকারী গ্রাহকরা উইকন প্রোপার্টিস-এর যেকোনো ফ্ল্যাট ক্রয়ে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন। এতে গ্রাহকদের প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগ সহজ হবে এবং নিজস্ব ঠিকানা পাওয়ার স্বপ্ন বাস্তবায়নযোগ্য হয়ে উঠবে।
প্রাইম ব্যাংকের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ। উইকন প্রোপার্টিসের পক্ষ থেকে স্বাক্ষর করেন চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস, প্রাইম ব্যাংক; উইকন প্রোপার্টিসের গ্রুপ সিওও মেজর আমিনুল হক এবং এক্সিকিউটিভ ডিরেক্টর দেওয়ান রাশিদুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ‘ডিপোজিট ও রিকভারি মান্থ-এপ্রিল ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি যশোর ও রাজশাহীতে দুটি টাউন হল মিটিং আয়োজন করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যাংকের রিকভারি কার্যক্রমকে গতিশীল করা এবং গ্রাহক আস্থা বৃদ্ধি জোরদার করা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান, চিফ ক্রেডিট অফিসার মো. রফিকুল ইসলাম, হেড অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।