Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ অনুষ্ঠিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ২০: ৫১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ অনুষ্ঠিত

প্রাইম ব্যাংকের উদ্যোগে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবরেশন বৃদ্ধির ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এই সেমিনারটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ‘ইয়াং ইকোনমিস্টস সোসাইটি (ইয়েস)’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ব্যাংকিং খাত সম্পর্কে সম্যক ধারণা প্রদান, অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি এবং নেতৃত্বের দক্ষতা উন্নয়ন।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি তার বক্তব্যে তরুণ প্রজন্মের জন্য অর্থনৈতিক সচেতনতা, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা এবং সঞ্চয়ী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি সঞ্চয়ের শৃঙ্খলা, ডিজিটাল ব্যাংকিং সচেতনতা, ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা এবং ইয়ুথ ব্যাংকিং, স্কুল ব্যাংকিং, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবার ক্ষেত্রে প্রাইম ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

অনুষ্ঠানে এইচআর পারসেপশন-এর সিইও ও ফাউন্ডার সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল একটি বিশেষ ‘সিভি রাইটিং ওয়ার্কশপ’ পরিচালনা করেন। সেখানে তিনি কর্পোরেট প্রত্যাশা অনুযায়ী পেশাদার সিভি তৈরি এবং ক্যারিয়ারের বিভিন্ন সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের ব্যবহারিক দিকনির্দেশনা দেন। এছাড়া প্রাইম ব্যাংকের এসভিপি ও রিজিওনাল হেড (চট্টগ্রাম অঞ্চল), কনজ্যুমার ব্যাংকিং সরকার মেহেদী রেজা শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি অনুপ্রেরণামূলক সেশন পরিচালনা করেন।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী উপস্থিত থেকে যুব ক্ষমতায়ন, কর্মসংস্থান, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নের ওপর মূল্যবান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইয়াং ইকোনমিস্টস সোসাইটি (ইয়েস)-এর প্রেসিডেন্ট রাহনুমা রহমান নিকিতা এবং জেনারেল সেক্রেটারি শাহ মুসা আল কাজিম সমাপনী বক্তব্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দিনব্যাপী এই আয়োজনে ইন্টারেক্টিভ আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, নেটওয়ার্কিং এবং ক্রেস্ট বিনিময় পর্ব অন্তর্ভুক্ত ছিল, যা শিক্ষার্থীদের পেশাগত ও ব্যক্তিগত বিকাশের জন্য একটি কার্যকর ও অর্থবহ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে।

বিষয়: অর্থনীতিব্যাংকক্যারিয়ারউন্নয়নচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রাইম ব্যাংকডিজিটাল মুদ্রা
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

  • ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

  • প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

  • প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন