চরচা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এ প্রাইম ব্যাংকের সহযোগিতায় এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট (ইবিডি) প্রোগ্রামের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত শুক্রবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রাইম ব্যাংকের পরিচালিত এই কোর্সে আগ্রহী উদ্যোক্তাদের আধুনিক ব্যবসা পরিচালনা, উদ্ভাবন, টেকসই প্রবৃদ্ধি ও ব্যবহারিক দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন খালেদ মাহমুদ। তিনি বলেন, ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরি ও ব্যবসায়িক দক্ষতা গঠনে কাঠামোবদ্ধ প্রশিক্ষণের বিকল্প নেই। এরপর বক্তব্য দেন মহিউদ্দিন, মোহাম্মদ রিদওয়ানুল হক (সমন্বয়ক, এমডিপি) এবং শেখ মোরশেদ জাহান। তারা ইবিডি প্রোগ্রামের লক্ষ্য, উদ্যোক্তা বিকাশে এর সম্ভাবনা ও দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তুলে ধরেন।
প্রাইম ব্যাংকের ডেপুটি এমডি এম. নজিম এ. চৌধুরী শিল্প ও একাডেমিয়ার সমন্বয়কে উদ্যোক্তা উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, প্রাইম ব্যাংক এমন উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ‘ডিপোজিট ও রিকভারি মান্থ-এপ্রিল ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি যশোর ও রাজশাহীতে দুটি টাউন হল মিটিং আয়োজন করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যাংকের রিকভারি কার্যক্রমকে গতিশীল করা এবং গ্রাহক আস্থা বৃদ্ধি জোরদার করা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান, চিফ ক্রেডিট অফিসার মো. রফিকুল ইসলাম, হেড অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।